আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অক্ষয় কুমারের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দিলেন শেখ তন্ময়

অক্ষয় কুমারের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দিলেন শেখ তন্ময়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমারের হাতে তুলে দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সম্প্রতি ভারতে অক্ষয় কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ গ্রন্থটি তুলে দেন।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হেলাল এমপির ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম। তিনি বলেন, শেখ তন্ময় সম্প্রতি ভারতে গেছেন, সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি তুলে দিয়েছেন। গ্রন্থটি হাতে নেওয়ার সময় শেখ তন্ময় ও অক্ষয় কুমারের মধ্যে কথোপকথন হয়। শেখ মুজিবের অবদান সম্পর্কে অক্ষয় ওয়াকিবহাল। কেননা ঢাকায় হোটেল পূর্বাণীতে চাকরি করার সময়ই তিনি এই মহান নেতা সম্পর্কে জেনেছেন।

অক্ষয় কুমার বলেন, ভারতবর্ষের ইতিহাসে বঙ্গবন্ধু অনন্য এক ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুর পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব আনন্দিত। এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ হেলালের ছেলে শেখ তন্ময় অক্ষয় কুমারকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধামতো সময়ে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দেন।

কেননা চাকরি জীবনটা তার ঢাকাতেই শুরু হয়েছিল। এই কথা তিনি অকপটে বলেন। আশির দশকে ঢাকার পূর্বাণী হোটেলে শেফের কাজ করেছেন তিনি। অক্ষয় কুমার এক অনুষ্ঠানে বলেছেন, আমি ঢাকার পূর্বাণী হোটেলে ছয় মাস শেফের কাজ করেছি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত