আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সোনমের জন্মদিনে মনখারাপ অনিলের, যা লিখলেন খোলা চিঠিতে

সোনমের জন্মদিনে মনখারাপ অনিলের, যা লিখলেন খোলা চিঠিতে

শুক্রবার দিনটা অনিল কাপুরের ক্ষেত্রে অন্যভাবে শুরু হয়েছিল। ৯ জুন তার মেয়ে সোনম কাপুরের জন্মদিন। সন্তানের জন্মদিন যে কোনো বাবার কাছে আনন্দের হলেও শুক্রবার মন খারাপের মধ্যে দিয়েই কেটেছে অনিল কাপুরের। মেয়ের জন্মদিনে তাই একটি চিঠি লিখলেন তিনি।

আসলে এই মুহূর্তে স্বামী আনন্দ অহুজার সঙ্গে লন্ডনে রয়েছেন সোনম। সঙ্গে রয়েছে পুত্র বায়ু। গত বছর আগস্ট মাসে মা হয়েছেন সোনম। মা হওয়ার পর এটাই অভিনেত্রীর প্রথম জন্মদিন। আর সেই বিশেষ দিনেই বাবার থেকে অনেকটা দূরে রয়েছেন মেয়ে।

তাই মনের কথা খুলে বলতে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন অনিল কাপুর। তিনি লিখেছেন, ‘আমার হৃদয়ের একটা বড় অংশ আজকে লন্ডনে রয়েছে এবং আমি ওকে খুব মিস করছি। সোনম, তুমি না থাকলে আমাদের বাড়িটা খালি মনে হয়। তোমাকে, আনন্দকে এবং আমাদের প্রিয় বায়ুকে খুব মিস করছি।’

তিনি আরও লিখেছেন, ‘তোমাকে মনে করতে তোমার সবচেয়ে প্রিয় কাজটাই আমি করছি— শুটিং ফ্লোরে রয়েছি। খুব জলদি ফিরে এসো।’ বাবার এই আবেগঘন পোস্ট দেখে উত্তর দিতে ভোলেননি সোনম। তিনি অনিলের উদ্দেশে লিখেছেন, ‘বাবা, আমি তোমাকে ভালবাসি।’

সোনমের জন্মদিনে অভিনেত্রীর বলিউড সতীর্থদের মধ্যে অনেকেই তাকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। মা হওয়ার পর ছেলেকে বড় করে তুলতেই মনোনিবেশ করছেন সোনম। তাই দীর্ঘ সময় তিনি বড় পর্দা থেকে দূরে রয়েছেন।

সূত্র: আনন্দবাজার




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত