আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

তুরস্কে যাচ্ছেন নুসরাত ফারিয়া

তুরস্কে যাচ্ছেন নুসরাত ফারিয়া

সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ থেকে তিনি নতুন একটি বিজ্ঞাপনের শুটিং শুরু করছেন। গত কয়েকদিন ভারতের কলকাতায় ছিলেন এ নায়িকা। ঢাকা ফিরছেন আজ। ফিরেই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন। এটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’র বিজ্ঞাপন। নির্মাণ করছেন ইমেল হক।

কলকাতায়ও তিনি বিজ্ঞাপনের কাজে গিয়েছিলেন। শুটিংও করেছেন। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘গেল কয়েকদিন কলকাতা ছিলাম। সেখানে একটি নতুন বিজ্ঞাপনের শুটিং করেছি। ঢাকায় ফিরেই আজ থেকে নতুন একটি বিজ্ঞাপনের কাজ করব। এ ছাড়াও আরও কয়েকটি বিজ্ঞাপনের কাজ আছে। সেগুলো বিস্তারিত পরে জানাব।’

এদিকে আগামী আগস্ট থেকে এ চিত্রনায়িকা নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। নাম ‘সে ধীরে আসে’। এটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমার ভক্ত দর্শকের জন্য সুখবর হচ্ছে, আগস্ট থেকে নতুন সিনেমার কাজ শুরু করছি। তার আগে আমি তুরস্ক যাব। সেখানে ঘুরে বেড়ানো শেষে দেশে ফিরে এসে আমি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নেব। আশা করছি নতুন সবগুলো কাজ ভালো হবে।’

এ নায়িকা সম্প্রতি রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গানে অংশ নিয়েছেন। গানের শিরোনাম ‘কলিজা আর জান’। কিছুদিন আগে কলকাতায় মুক্তি পায় তার অভিনীত ‘আবারও বিবাহ অভিযান’ নামে একটি সিনেমা। এ ছাড়াও কলকাতায় ‘রকস্টার’ নামের আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সেখানে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন নুসরাত ফারিয়া।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত