আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

মিস ইউনিভার্সের মুকুট নিয়ে বিড়াম্বনা!

মিস ইউনিভার্সের মুকুট নিয়ে বিড়াম্বনা!

চলতি বছর মিস ইউনিভার্সের মুকুট জয়
করেছেন ফিলিপাইনের পিয়া
আলোনজো উর্তবাচ। তবে
উপস্থাপকের ভুলের কারণে প্রথমে এই
মুকুট মাথায় চলে গিয়েছিল মিস
কলম্বিয়া আরিয়াদনা গুটিয়ারেজ
আরভালোর। স্থানীয় সময় রবিবার
সন্ধ্যায় লাভ ভেগাসে চূড়ান্ত পর্ব
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে
উপস্থাপক স্টিভ হার্ভে বিজয়ী
হিসেবে প্রথমে মিস কলম্বিয়ার নাম
উচ্চারণ করেন। নতুন মিস ইউনিভার্সের
মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের
বিজয়ী মিস কলম্বিয়া পাওলিনা
ভেগা।
নিজেকে যখন মিস ইউনিভার্স
হিসেবে মেনে নিয়ে দর্শকদের সাথে
আরিয়াদনা তার আনন্দ ভাগ করে
নিচ্ছিলেন, তখন উপস্থাপক স্টিভ
হার্ভে এসে ক্ষমা প্রার্থনা করেন।
কিন্তু তখনো মিস কলম্বিয়া বুঝতে
পারেননি তার কাছ থেকে মুকুট
ছিনিয়ে নেওয়া হচ্ছে। ক্ষমা
প্রার্থনা করে স্টিভ হার্ভে
জানালেন মিস কলম্বিয়া ফার্স্ট
রানার আপ, মিস ইউনিসভার্স নন। এটা
শুনে আরিয়াদনা চুপ হয়ে
গিয়েছিলেন।
মিস ফিলিপাইনস পিয়াও অবাক হয়ে
গেলেন। কেননা, তাহলে তো মুকুট তার
মাথায় ওঠার কথা। তার এই ধারণাকে
আরো পরিষ্কার করে দিলেন
সেকেন্ড রানার আপ মিস ইউএসএ। এরই
মধ্যে উপস্থাপক আসল মিস ইউনিভার্স
হিসেবে পিয়ার নাম ঘোষণা করেন।
মিস ইউনিভার্স হিসেবে নিজের নাম
শুনে পিয়া ফার্স্ট রানারআপ
আরিআদনার পাশে এসে দাঁড়ান।
কিছুক্ষণ পর গতবারের বিজয়ী মিস
ইউনিভার্স চলতি বছরের বিজয়ীকে
মুকুট পরিয়ে দেন।
নিজের ভুলের বিষয়ে উপস্থাপক
হার্ভে বলেছেন, এটা তার ভুল।
কার্ডে লেখা নামটি সঠিকভাবে না
পড়ায় তিনি এর দায় স্বীকার করছেন।
অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে
হার্ভে ও সুন্দরী প্রতিযোগিতার
আয়োজকের এক নির্বাহী বলেছেন,
এটা মানুষের ভুল। হার্ভে বলেছেন,
আমার খারাপ আর কেউ অনুভব করছে
না।

শেয়ার করুন

পাঠকের মতামত