আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

গুরুতর অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮১ বছর বয়সী অভিনেত্রী। তিনি সত্যজিৎ রায়ের দর্শকপ্রিয় ছবি ‘চারুলতা’য় অভিনয় করেছিলেন। কলকাতার বিনোদন অঙ্গনে তিনি ‘চারুলতা’ নামেই পরিচিত।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস সূত্রে জানা গেছে, গত ২১ জুন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ৮১ বছর বয়সী এই অভিনেত্রী ভ্যাসকুলাইটিস ডারমাটাইটিস নামক অটোইমিউন রোগে আক্রান্ত।

পায়ের চামড়ায় সংক্রমণের জন্য শুরুতে সাধারণ ওয়ার্ডে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। আপাতত অভিনেত্রীর পরিস্থিতি স্থিতিশীল। বৃহস্পতিবার তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হন তাঁর ভক্তরা। হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে স্থিতিশীল অভিনেত্রী। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন চিকিৎসকদের দল সব সময় মনিটর করছেন বর্ষীয়ান অভিনেত্রীকে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন মাধবী মুখোপাধ্যায়। এ ছাড়া উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাঁর। সে জন্যই তাঁকে নিয়ে বাড়তি সতর্ক চিকিৎসকেরা। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে শিগগির তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০২২ সালেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর বয়সজনিত বেশ কিছু সমস্যা থাকলেও চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন অভিনেত্রী।

দীর্ঘ অভিনয়জীবনে বেশ কিছু ছবিতে কাজ করেছেন অভিনেত্রী, তবে বিশ্ব চলচ্চিত্র তাঁকে সবচেয়ে বেশি মনে রেখেছে সত্যজিতের ‘চারুলতা’ হিসেবে।

এ ছাড়া ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’র মতো অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকমনে পাকা জায়গা করে নিয়েছেন মাধবী। মাধবী মুখোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘অঘটন’, ‘উত্তরলিপি’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘হিংটিং ছট’, ‘মায়ের আদর’, ‘পৃথিবীর শেষ স্টেশন’, ‘উৎসব’, ‘মন মানে না’, ‘দান প্রতিদান’, ‘অন্তরের ভালোবাসা’, ‘অগ্নি তৃষ্ণা’, ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘বিন্দুর ছেলে’, ‘জীবন রহস্য’, ‘ছদ্মবেশী’, ‘সুবর্ণরেখা’, ‘থানা থেকে আসছি’, ‘মহানগর’, ‘সমাপ্তি’, ‘চোখ’, ‘মাটির স্বর্গ’, ‘বাঞ্ছারামের বাগান’, ‘গণদেবতা’, ‘ফুলশয্যা’, ‘নতুন স্বর্গ’, ‘অগ্নিস্বর’, ‘স্ত্রীর পত্র’, ‘অঘটন আজও ঘটে’ প্রভৃতি।

মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রেখেছিলেন মাধবী মুখোপাধ্যায়। শিশির ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী ও ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের দীক্ষা পেয়েছেন মাধবী। পরবর্তী সময়ে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত