আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমায় মিথিলা

‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমায় মিথিলা

ওপার বাংলায় প্রথম সিনেমাতেই দর্শকের মন জয় করে নিয়েছিল বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার পালা দ্বিতীয় সিনেমার। নির্মাতা দুলাল দের ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ শিরোনামের নতুন সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী। সিনেমায় নার্সের চরিত্রে দেখা মিথিলাকে। 

কিছুদিন আগেই ‘মায়া’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় মিথিলার। সেই সিনেমায় মিথিলার জ্যোতিষী চরিত্রে মজেছিলেন কলকাতার দর্শক। এবার নার্স হয়ে তাদের মাতাবেন এই অভিনেত্রী। এই চরিত্রে মিথিলাকে নেওয়ার কারণ হিসেবে পরিচালক জানান, মিথিলা ছাড়া আর কারও মধ্যে তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই অন্য কোনো অভিনেত্রীকে অভিনয়ের প্রস্তাবও দেননি।

এই সিনেমা গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির সিনেমা। গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে নির্মাতা এগিয়ে নিয়ে যাবে সিনেমার গল্প। সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এই সিনেমার থিম একটু আলাদা। শহরে এই নতুন গোয়েন্দা, সে ক্রিকেটের বাইশ গজেও তুখোড়। প্রথম শ্রেণির ম্যাচ খেলে। এমনিতে সে চিকিৎসাবিজ্ঞানের ছাত্র। তার জামাইবাবু সিআইডি ইন্সপেক্টর। সব মিলিয়ে দর্শকের ভালো লাগবে।’

সিনেমায় শ্যালক আর জামাইবাবুর রসায়ন দেখা যাবে। এই গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন জীতু কমল। আর জামাইবাবুর চরিত্রে অভিনয় করবেন গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদার। এতে আরও অভিনয় করবেন সহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্যসহ আরও অনেকে। কলকাতা ছাড়া সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত