আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

শাহরুখ খানের টুইট থ্যাংক ইউ চট্টগ্রাম

শাহরুখ খানের টুইট থ্যাংক ইউ চট্টগ্রাম

সম্প্রতি বিশ্বব্যাপী শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমার জোয়ারে এখন পুরো বিশ্ব ভাসছে। এদিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশের দর্শকরাও। এরই মধ্যে চট্টগ্রামের ভক্তদের উচ্ছ্বাসে চট্টগ্রাম বাসীকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড বাদশা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ‘জাওয়ান’সিনেমাটি মুক্তি পায়। একই দিনে বাংলাদেশেও এটি মুক্তি দেওয়া হয়েছে। প্রেক্ষগৃহে বসে সিনেমাটি দেখতে পেরে চট্টগ্রামবাসী খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে।

‘জওয়ান’ সিনেমাটি দেখতে চট্টগ্রামের ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’বিশেষ ধরনের প্রস্তুতি হাতে নেয়। ‘চট্টগ্রাম এসআরকে ইউনিভার্স টিম’ নামে ফ্যান ক্লাবের পক্ষ থেকে কিং খানের ছবি আঁকা টিশার্ট পরে দল বেঁধে সিনেমা হলে ভিড় জমান নতুন এ সিনেমাটি দেখতে।

সিনেমাটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত একাধিকবার দেখেছেন চট্টগ্রামের শাহরুখ ভক্তরা। এমনকি হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র‌্যালিও করেছেন তারা। নিজের দেশের বাইরে ভক্তদের এই ভালোবাসা দেখে বেশ আবেগী হয়ে উঠেছেন শাহরুখও।

তাই গেল শনিবার ( ৯ আগস্ট) রাতে ক্ষুদ্র ব্লগ সাইট টুইটারে তিনি চট্টগ্রামের শাহরুখ ভক্তদের ধন্যবাদ জানান। ইংরেজিতে লিখেছেন,“থ্যাংক ইউ চট্টগ্রাম”।

বলিউড বাদশার কাছ থেকে এমন বার্তা পেয়ে খুশি চট্টগ্রামের শাহরুখ ভক্তরা। এরপরই কিং খানের করা সে পোস্টে চট্টগ্রামের ভক্তরা ভালোবাসার শুভেচ্ছা ছড়িয়ে দিতে শুরু করে শাহরুখকে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত