আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

বছরে দেখেছেন ৭৭৭টি চলচ্চিত্র, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি

বছরে দেখেছেন ৭৭৭টি চলচ্চিত্র, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি

ছবি: এলএবাংলাটাইমস

তাঁর ধৈর্যের প্রশংসা করতেই হয়। যিনি এক বছরে দেখেছেন ৭৭৭টি চলচ্চিত্র। এর মধ্য দিয়ে নিজে করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি।

ওই ব্যক্তির নাম জ্যাক সোয়াপ। বয়স ৩২ বছর। বাড়ি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। এই স্বীকৃতির মধ্য দিয়ে জ্যাক ভেঙেছেন ফ্রান্সের নাগরিক ভেসোঁ খুঁনের রেকর্ড। ভেসোঁ ২০১৮ সালে ৭১৫টি চলচ্চিত্র দেখে এমন রেকর্ড নিজের করেছিলেন।

জ্যাক সোয়াপ ২০২২ সালের ৫ জুলাই থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র দেখা শুরু করেন। তিনি পূর্ণকালীন চাকরিজীবী। তিনি সকাল পৌনে সাতটা থেকে বেলা পৌনে তিনটা পর্যন্ত কাজ করেন। এরপর চলচ্চিত্র দেখার জন্য চলে যেতেন থিয়েটারে। কাজের দিনগুলোতে প্রতিদিন তিনি তিনটি পর্যন্ত চলচ্চিত্র দেখতেন। আর বন্ধের দিনগুলোতে সাধারণত আরও দুটি বেশি চলচ্চিত্র দেখা হতো তাঁর। এর আগে তিনি বছরে ১০০ থেকে ১৫০টি চলচ্চিত্র দেখতেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, চলচ্চিত্র দেখার সময় জ্যাক অন্য কোনো কাজ করতে পারতেন না। এমনকি পানি পান বা মুঠোফোনের কল ধরার মতো কাজও না। তাঁর চলচ্চিত্র দেখার সময়গুলো কাছ থেকে থিয়েটার ও গিনেসের প্রতিনিধিরা পর্যবেক্ষণ করতেন।

জ্যাক সোয়াপ জানিয়েছেন, তিনি এই রেকর্ড করেছেন অটিজম ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। তিনি জানান, তিনি নিজেও আত্মহত্যা থেকে বেঁচে ফেরাদের একজন। জ্যাকের ইচ্ছা, তিনি এক বছরে আরও বেশিসংখ্যক চলচ্চিত্র দেখে নিজেই নিজের রেকর্ড ভাঙবেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত