আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

জিৎ ঢাকায় আসছেন

জিৎ ঢাকায় আসছেন

টালিউড সুপারস্টার জিৎ অভিনীত সিনেমা ‘মানুষ’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে চলেছে টিভি নাটকের নির্মাতা সঞ্জয় সমদ্দারের। অভিনয়ের পাশাপাশি জিৎ এসিনেমাটির প্রযোজনাও করেছেন। সিনেমার প্রচারণায় নায়ক ঢাকায় আসবেন বলে জানা গেছে।

সংবাদ মাধ্যম অনুযায়ী, ২৪ নভেম্বর সিনেমাটি পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘বাংলাদেশে বড় পরিসরে মুক্তি পাবে জিতের এই সিনেমা। এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি পাওয়া জিৎ এর সব সিনেমাই দর্শক গ্রহণ করেছে। এ সিনেমায় মূল ভূমিকায় আছেন বাংলাদেশের কলাকুশলীরা- পরিচালক ও অভিনেত্রী। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের আরো বেশি আগ্রহ থাকবে। জিৎও সিনেমাটি মুক্তির আগে বাংলাদেশের প্রচারণায় অংশ নেবেন।’

তবে সিনেমার প্রচারণায় অংশ নিতে জিৎ কবে ঢাকায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি।

‘মানুষ’ সিনেমায় জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত