আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কাঁদতে হলো অমিতাভকে

কাঁদতে হলো অমিতাভকে

‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চ দু’ দশক পার করলেও এখনও আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়। যেখানে সঞ্চালক অমিতাভ বচ্চনের সাওয়াল-জবাবের মুখোমুখি হয়ে নাকানিচোবানি খেতে হয়েছে বহু বলিউড তারকাকেও। দিন দুয়েক আগেই শাহরুখকন্যা সুহানা ভুল উত্তর দিয়ে অমিতাভের কাছে কথা শুনেছেন। সম্প্রতি সেই মঞ্চেই এবার বিগ বিকে আবেগপ্রবণ করে দিলেন রেখা পান্ডে নামের এক প্রতিযোগী।

 

পিংক ভিলার প্রতিবেদন অনুযায়ী, রেখা পান্ডে অমিতাভপুত্র অভিষেক বচ্চনের জন্য উপহার নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, বিগ বির হাতে তা তুলে দিয়ে তাকে বলতে শোনা যায়, “আমি আপনার ছেলের খুব বড় ভক্ত। এটা আমার প্রিয় অভিষেক স্যরের জন্য। ওকে আমার খুব পছন্দ। অভিনেতা হিসেবে তিনি দারুণ। আমি আমার গোটা জীবনে অভিষেকের মতো আদর্শবাণ ছেলে দেখেনি…।

এখানেই শেষ নয়, ওই প্রতিযোগী ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আগের এক পর্বের কথাও মনে করিয়ে দেন শাহেনশাকে। যেখানে জুনিয়র বচ্চনকে বাবা অমিতাভের চেয়ারে বসে জিজ্ঞেস করতে শোনা যায়, “বাবা আমি কী রকম ছেলে?” যার উত্তরে বিগ বি বলেছিলেন, “তুমি এতটাই যোগ্য উত্তরসূরী যে আমার চেয়ারে বসতে পারো…।”

সেকথাই আবারও অমিতাভকে মনে করিয়ে দেন রেখা পাণ্ডে নামে ওই মহিলা প্রতিযোগী। যা শুনে অমিতাভ আবেগপ্রবণ হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত