আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মা, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া

মা, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া

১২ বছর আগে মাকে হারিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ১২ বছর আগে এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান দীঘির মা অভিনেত্রী দোয়েল। শুক্রবার (২৯ ডিসেম্বর) মৃত্যুবার্ষিকীতে মাকে স্মরণ করলেন দীঘি।

ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

মাকে হারানোর কষ্টের কথা জানিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা দীঘি। মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে দীঘি লিখেছেন, ‘মা, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া। প্রতি বছর একটু করে বেশি অনুভব করি তোমাকে। চোখ বুজে যখন ভাবি তুমি থাকলে জীবনটা কেমন হতো। তারপর আর এক ফোঁটাও নিশ্বাস নিতে ইচ্ছা করে না।’

তিনি আরও লিখেছেন, ‘তোমার সাথে যে আমার কত কথা, কত গল্প, কতকিছু বাকি...অনেক কথা জমে গেছে মা। তোমার পরামর্শ, তোমার নির্দেশনা, তোমার কত কী আমার জানতে ইচ্ছা করে। আমি অনেক ভালোবাসি তোমাকে। অনেক মজার স্মৃতি জমে আছে তোমাকে বলতে চাই, অনেক নালিশ জমে আছে তোমার কাছে নালিশ দিতে চাই। খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া মা। তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারতাম আমি! যেইখানে থাকো ভালো থাকো। তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত