মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
ওয়াদুদ রঙ্গিলা আর নেই
‘খায়রুন লো গানটির গীতিকার ওয়াদুদ রঙ্গিলা আর নেই। আজ মঙ্গলবার তিনি ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। এক সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
দুপুরে তার লাশ শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পীরগঞ্জ বাজার এলাকার গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।
বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন