আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

সিনেমায় ‘পিকি ব্লাইন্ডার্স’

সিনেমায় ‘পিকি ব্লাইন্ডার্স’

টেলিভিশন সিরিজের জগতে অন্যতম নাম পিকি ব্লাইন্ডার্স। ৬টি সফল সিজনের মাধ্যমে শেষ হওয়া সিরিজটি বিশ্বব্যাপী দর্শকদের সর্বাধিক প্রিয় সিরিজের তালিকায় জায়গা করে নিয়েছে। এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় আসতে চলেছে পিকি ব্লাইন্ডার্স। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে সিরিজটিকে সিনেমার পর্দায় তুলে আনার ব্যাপারে।

নির্মাতারাও তৈরি। এবার ভক্তদের জন্য দারুণ সুসংবাদও ঘোষণা করলেন নির্মাতারা। পিকি ব্লাইন্ডার্স-এর প্রাণভোমরা টমাস শেলবি হয়ে বড়পর্দাতেও হাজির হচ্ছেন অস্কারজয়ী অভিনেতা সিলিয়ান মারফি।

একাডেমি পুরষ্কার বিজয়ী সিলিয়ান মারফি হিট সিরিজ পিকি ব্লাইন্ডার্স-এর আসন্ন চলচ্চিত্রেও টমি শেলবির ভূমিকায় অভিনয় করবেন।

সিরিজটি সিনেমার পর্দায় আনার ঘোষণার পর থেকেই ভক্তরা দাবি করে আসছিলেন যে সিলিয়ান মারফিকে ছাড়া চলচ্চিত্রটি সম্পূর্ণ হবে না। শো'টির নির্মাতারাও এ বিষয়ে একমত ছিলেন। অবশেষে সিলিয়ানকেই টমাস শেলবির চরিত্রে দেখা যাবে। অভিনেতা তার অপরাজেয় ক্যারিশমা এবং নিজস্ব শৈলীকে বার্মিংহামের রাস্তায় ফিরিয়ে আনতে প্রস্তুত।

নির্মাতাদের ভাষ্যমতে, এই সেপ্টেম্বরে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত