আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

'দুষ্টু কোকিলের' বাজিমাত

'দুষ্টু কোকিলের' বাজিমাত

ছবি: এলএবাংলাটাইমস

বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে শাকিব খান অভিনীত ‘‘তুফান’’ সিনেমার গান ‘দুষ্টু কোকিল’। গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।

এর আগেও এ গায়িকার গাওয়া বেশ কিছু গানই হিট-সুপারহিট হয়েছে। তবে শাকিব-মিমির রসায়ন ও অন্যদিকে রায়হান রাফির নির্মাণ। সব মিলিয়ে গানটি যেন পরিপূর্ণতা পেয়েছে কনার কণ্ঠে। প্রশংসা কুড়াচ্ছে ওপার বাংলার আকাশ সেনের গাওয়া অংশটুকুও। সবমিলিয়ে ‘‘দুষ্টু কোকিল’’-এ মেতেছে দর্শক।

‘‘দুষ্টু কোকিল’’ মুক্তি পাওয়ার দুই দিনের মাথায় শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় মিউজিক ভিডিওটি। সোমবার পর্যন্ত ইউটিউবে গানটি ৯০ লাখ ৫৬ হাজার বেশি বার দেখা হয়েছে।

কনা বলেন, ‘‘আমি জানি এ গানটির অপেক্ষায় ছিলেন সবাই। গানটি প্রকাশের আগেই দারুণ সাড়া পেয়েছিলাম। এবার পুরো গান আসার পর শুভেচ্ছার বন্যায় ভাসছি। আমি কৃতজ্ঞ রায়হান রাফি, শাকিব খান, মিমি চক্রবর্তীসহ ‘‘তুফান’’-এর পুরো টিমের প্রতি। অশেষ কৃতজ্ঞতা শ্রোতা-দর্শকদের প্রতি।’’

‘‘তুফান’’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত