আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

‘অমানুষ হল মানুষ’ ডিপজলের অভিনিত সিনেমা

‘অমানুষ হল মানুষ’ ডিপজলের অভিনিত সিনেমা

ঢালিউড অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল স্কুল ড্রেস পরে ক্লাস করছেন। সম্প্রতি সোশ্যালমিডিয়ায় ভাইরাল হওয়া এমন একটি ভিডিও নিয়ে অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকে তো ভেবেই নিয়েছেন এই বয়সে ডিপজল স্কুলে গিয়ে পড়াশোনা করছেন। তবে এটি ডিপজলের বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। এটি তার অভিনীত ‘অমানুষ হল মানুষ’ সিনেমার একটি দৃশ্য।


বৃহস্পতিবার (৪ জুলাই) ডিপজলের ফেসবুক পেজ থেকে সিনেমাটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে লিখা ‘আমি শিক্ষিত হতে চাই ’। 

এতে দেখা যায়, একটি স্কুলের ক্লাসরুমে শিশুদেরকে পড়াচ্ছেন শিক্ষিকা। এ সময় গায়ে ইউনিফর্ম, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হন হন করে ক্লাসরুমে প্রবেশ করেন ডিপজল এবং সঙ্গে সঙ্গেই বেঞ্চে বসে পড়েন।

সিনেমায় তিনি স্কুলে যাতায়াত শুরু করেছিলেন। কারণ, ওই স্কুলের শিক্ষক মৌ খানের প্রেমে পড়েন ডিপজল। এরপর থেকে নানাভাবেই ইমপ্রেস করতে শুরু করেন মৌকে। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান, বলেন: যারা মাস্তানি, গুন্ডামি করে তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয়।
 
এ সিনেমায় ডিপজল থাকেন একজন ভয়ংকর সন্ত্রাসী। সেই সন্ত্রাসবাদ থেকে প্রেমে পড়ে যান ডিপজল। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়।


নেটিজেনরাও ডিপজলকে এমন চরিত্রে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তবে অনেক নেটিজেন আবার মজাও নিয়েছেন। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত