আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

একটা সময় চলত একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিষ্টি লড়াই

একটা সময় চলত একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিষ্টি লড়াই

একটা সময় একসঙ্গে একাধিক নায়ক নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হতেন। কাজ দিয়ে চলত একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিষ্টি লড়াই। দর্শকরাও প্রায় প্রতিটি সিনেমা উত্সাহ নিয়ে দেখতেন। নির্মাতা-প্রযোজকরা চোখ বন্ধ করে তাদের নিয়ে বাজি ধরতেন। কিন্তু সময়ের আবর্তে সেই দৃশ্য এখন অনেকটা রূপকথার মতো হয়ে গেছে। ভালো সিনেমার অভাবে প্রতিনিয়ত বন্ধ হচ্ছে সিনেমাহল। হাতেগোনা যে ক’টি হল এখনো জীবিত আছে—সেখানেও দর্শক চোখে পড়ার মতো। যদিও নতুন প্রজন্মের অনেক নায়কই চলচ্চিত্রের হাল ধরার চেষ্টা করছেন। তবে কতটা তারা কতটা সফল বা ধারাবাহিক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। 


বিগত কয়েক বছর ধরে সুপারস্টার শাকিব খান ছাড়া দু-একজন হিরোর সিনেমা সফলতার মুখ দেখতে পেরেছে। সেটাও আবার ঈদ উৎসবে। বাকি সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর বেশিরভাগই ব্যর্থ সিনেমার তকমা নিজের করে নিয়েছে। অনেকে এমন অবস্থার জন্য মানসম্পন্ন সিনেমার অভাবকে দায়ী করছেন। আবার অনেক তারকা সিনেমা হল কমে যাওয়া এবং কোনো প্রচারণা ছাড়াই চলচ্চিত্র মুক্তিকে দায়ী করছেন। তবে ব্যর্থতার কারণ যা-ই হোক, এ প্রজন্মের নায়করা যে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না এটা বলার অবকাশ রাখে না।

চলচ্চিত্র যাত্রার পর থেকে নিয়মিতই সিনেপর্দায় দেখা দিতেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। অর্জনের ঝুলিতেও জমা করেছেন বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র। এমনকি ঢালিউড সুলতান খেতাব নিজের করে নিয়েছিলেন তিনি। তবে হঠাৎ করেই সিনেমা থেকে দূরে সরে গেছেন এই নায়ক। গত বছরের শুরুর দিকে মুক্তি পায় তার ‘শত্রু’ সিনেমাটি। এরপর আর নতুন কোনো সিনেমা মুক্তির খবরে পাওয়া যায়নি তাকে। যদিও মায়ের অসুস্থতার কারণে এই বিরতি ছিল বলে জানান বাপ্পী। 

এদিকে ক্যারিয়ারে কয়েকটি সিনেমায় অভিনয় করেই আলোচনায় চলে আসেন চিত্রনায়ক আরিফিন শুভ। নিজের লুক-অভিনয় দিয়ে নজর কাড়েন নির্মাতা-প্রযোজক থেকে শুরু করে ভক্তদের। গত বছর মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্র রূপায়ণ করে প্রশংসিত হন সর্বমহলে। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তার পরিচিতি বেড়ে যায়। তারপর প্রায় দু-বছর পেরিয়ে গেলেও নতুন সিনেমা নিয়ে পর্দায় আসেননি শুভ। যদিও একাধিক সিনেমা মুক্তির মিছিলে রয়েছে তার। 

এছাড়া চিত্রনায়ক সাইমন সাদিক দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। বর্তমানে তার হাতেও বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায়ও রয়েছে একাধিক সিনেমা। কিন্তু সিনেমা মুক্তির ধারাবাহিকতা এই নায়কও ধরে রাখতে পেরেছেন তা বলা যাবে না। অনেকটা বিরতির পর চলতি বছর মুক্তি পায় ‘শেষ বাজি’। কিন্তু সিনেমাটি ফ্লপের খাতায় নাম লেখায়। যদিও তড়িঘড়ি করে সিনেমাটি মুক্তি দেওয়ার কারণে এমনটা হয়েছে বলে মনে করেন এই অভিনেতা। শুধু বাপ্পী, শুভ, সাইমন নন, দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে নিজেকে প্রমাণের চেষ্টা করছেন চিত্রনায়ক নিরব হোসেন ও ইমন। কিন্তু এখন অবধি উল্লেখযোগ্য কোনো সিনেমা ক্যারিয়ারের ঝুলিতে জমা করতে পারেননি তারা। এমনকি নিয়মিত নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবরে এলেও মুক্তিতে ধারাবাহিক তা বলা যায় না। তবে বর্তমানে তারা দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠান এবং শোরুম উদ্বোধনের সাথে রয়েছেন। অন্যদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন একাধিক সিনেমার খবরে থাকতেন চিত্রনায়ক জায়েদ খান।

তবে পদ হারানোর পর থেকে সেই খবরও পর্দার আড়ালে চলে গেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে ডিগবাজি দিয়েই নায়ক তকমা ধরে রাখছেন এই অভিনেতা। অনেকেই অভিযোগ করেন, দেশের চলচ্চিত্র নায়ক সংকটে ভুগছে। কিন্তু ‘নায়ক’ তালিকায় চোখ রাখলে এই সংখ্যাকে নেহায়েত কম মনে হবে না। কিন্তু কাজ নিয়ে নিয়মিত পর্দায় হাজির এবং একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা বা ধারাবাহিকতা রক্ষা কতটা করতে পারছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যদিও এ সকল নায়ক এরইমধ্যে চলচ্চিত্রে এক-দেড় দশক পার করে দিয়েছেন। সেই জায়গা থেকে তারা ধুঁকে ধুঁকে চলা চলচ্চিত্রের হাল ধরবেন, ভালো ভালো সিনেমা নিয়ে ধারাবাহিকভাবে মুক্তির মিছিলে থাকবেন—এমন প্রত্যাশা তাদের ভক্তরা করতেই পারেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত