আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

চাঁদরাতে আনন্দ অনুষ্ঠান করছে শিল্পকলা একাডেমি

চাঁদরাতে আনন্দ অনুষ্ঠান করছে শিল্পকলা একাডেমি

এবারের ঈদুল ফিতর উদযাপনকে আরও আনন্দময় করতে চাঁদরাতে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যা প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে হতে যাচ্ছে।

আগামী ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক আয়োজন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে অনুষ্ঠানের ফটোকার্ড শেয়ার করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি ক্যাপশনে লেখেন, ‘প্রথমবারের মতো শিল্পকলা একাডেমীতে ঈদের অনুষ্ঠান। বাংলাদেশ বহু ভাষার, বহু মতের, বহু ধর্মের দেশ। বহুজনের এই সমাজে আমরা যে জীবন যাপন করি তার সব কিছুই আমাদের সংস্কৃতির অংশ। বাংলাদেশ এর সব কিছুই উদযাপন করবে!’
 
শেষে উপদেষ্টা লেখেন, ‘কোনো বিভাজনের রাজনীতি আর এখানে স্বাগত নয়।’

ফটোকার্ড থেকে জানা যায়, আগামী ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
​​​​​​​
এটি দেখে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। নেটিজেনদের এক অংশ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে লেখেন, সিম্পলি ফাটাফাটি আইডিয়া। তবে অনেকে এ আয়োজন নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত