আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লিভার ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর

লিভার ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর

লিভার ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর। ইনস্টাগ্রামে এক পোস্টে ভক্তদের এমনটাই জানিয়েছেন তিনি। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে দীপিকা বলেন, তার লিভার ক্যানসার দ্বিতীয় ধাপে রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তিনি। পরে কিভাবে ক্যানসারের কথা জানলেন আর তার জীবনে কী পরিবর্তন হয়েছে সে সম্পর্কে খোলামেলা কথা বলেছেন দীপিকা।

দীপিকা কক্কর জানায়, পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। তারপর চিকিৎসকরা লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার খুঁজে পায় এবং এখন টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট ।

দীপিকার কথায়, তিনি ইতিবাচক এবং দৃঢ় প্রতিজ্ঞ যে এর মুখোমুখি হয়ে তিনি আরও শক্তিশালী হয়ে হাসপাতাল থেকে বের হবেন। পুরো পরিবার পাশে আছে জানিয়ে বলেন, সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আসছে, তা এই যাত্রা আরও সহজ করে তুলবে।

কয়েক দিন আগেই ইউটিউব চ্যানেলে শোয়েব ও দীপিকা তাদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। তারা জানান যে, এই সপ্তাহে যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে কারণ দীপিকার জ্বর এখনও পুরোপুরি কমেনি।

দীপিকা বলেছিলেন যে চিকিৎসকরা তাদের আশ্বাস দিয়েছিলেন যে টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর তিনি সুস্থ হয়ে উঠবেন। দুজনেই ভক্তদের কাছে প্রার্থনা এবং শুভকামনা চেয়েছিলেন। তারা আরও বলেন যে, পিত্তথলিতে পাথরের কারণে ব্যথা অনুভব করছেন দীপিকা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত