আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

হৃদরোগে আক্রান্ত শাবানার স্বামী

হৃদরোগে আক্রান্ত শাবানার স্বামী

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানার স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা তার হৃদযন্ত্রে দুটি ব্লক শনাক্ত করেছেন। পরে জরুরি ভিত্তিতে দুটি স্টেন্ট পরানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে যুক্তরাষ্ট্রের নিজ বাড়িতে বিশ্রামে আছেন।

 
নিজের অসুস্থতার কথা জানিয়ে গণমাধ্যমকে ওয়াহিদ বলেন, ‘তিন সপ্তাহ আগে আমার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে গেলে দুটি ব্লক ধরা পড়ে। এরপর দুটি স্টেন্ট পরানো হয়। চিকিৎসক আমাকে মাসখানেকের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

 সম্প্রতি গুঞ্জন উঠেছিল অভিনেত্রী শাবানা দেশে ফিরেছেন। তবে বিষয়টি গুঞ্জব বলে জানিয়েছেন অভিনেত্রীর স্বামী। ওয়াহিদের কথায়, ‘এই সময় (অসুস্থ অবস্থায়) দেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।

মাস দুয়েক আগে আমার দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু এখানে কিছু জরুরি কাজ পড়ে যায়, ফলে যাওয়া হয়নি। এরপর অসুস্থ হয়ে পড়ি। তাই আপাতত দেশা ফেরা হচ্ছে না।’

 বছর পাঁচেক আগে স্বামীসহ ঢাকায় এসেছিলেন শাবানা।

সেবার যুক্তরাষ্ট্রে ফিরলে আর দেশে ফেরননি। বলে রাখা ভালো, ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় অভিনয় থেকে হঠাৎ আড়ালে চলে যান অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আজিজুর রহমান পরিচালিত ‘ঘরে ঘরে যুদ্ধ’। ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তার পরিবারের কাছে চলে যান এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত