আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

"কষ্ট আমারই বেশি": তাহসানের বিদায়ী বার্তায় উঠে এলো কী রহস্য?

২৫ বছরের সংগীতজীবনের অন্তিম অধ্যায় ঘোষণা করলেন সংগীতশিল্পী তাহসান খান। গত রোববার মেলবোর্নের মঞ্চে তিনি ভক্তদের সামনে জানান, এটি তার শেষ ট্যুর। নতুন গান, কনসার্ট—সবকিছু থেকে একেবারে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গণমাধ্যমে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হলেও তাহসান স্পষ্ট করে জানালেন, আর কোনো সাক্ষাৎকার দেবেন না। হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রিটায়ার্ড মানুষ ভাই, নো ইন্টারভিউ প্লিজ।’

তিনি জানান, ঢাকায় দু-একটি পূর্বনির্ধারিত ইভেন্ট শেষ করেই সংগীতজীবনের ইতি টানবেন। নতুন গান তিনটি বানানো হলেও আর প্রকাশ করা হবে না। ‘পোরসেলিনা তাহসান’স প্লেলিস্ট’ প্রকল্পের শেষ গানটি হয়তো প্রকাশিত হবে, তারপর সবকিছু থেকে সরে যাচ্ছেন।

তাহসান জানান, মঞ্চে গান গাওয়ার আনন্দই সবথেকে মূল্যবান স্মৃতি। কিন্তু জীবনের নতুন অধ্যায় এবং মেয়ের বড় হয়ে ওঠা তাকে ভাবতে বাধ্য করেছে। তিনি বলেন, ‘দাড়ি পেকে যাচ্ছে, এখন আর নিজের কাছেই প্রেমের গান গেয়ে মঞ্চ মাতানোটা মানানসই লাগে না।’

পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকার চাপও ক্রমেই বেড়েছে, যা আর নিতে চান না। সেই কারণে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও তিনি দূরে সরে যাচ্ছেন; ফেসবুক এবং ইনস্টাগ্রাম একেবারে ডিঅ্যাকটিভ করেছেন। তিনি চান মানুষ তাকে আস্তে আস্তে ভুলে যাক।

তাহসান জানান, ২৫ বছরের সংগীতজীবনকে তিনি কৃতজ্ঞতার চোখে দেখছেন। কোনো আফসোস নেই, বরং প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি। মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সঙ্গে গান গাওয়ার মুহূর্তগুলোই সবচেয়ে মিস করবেন। এ প্রস্থান তার জন্য একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, যা জীবন ও অভিজ্ঞতার তীব্র উপলব্ধি থেকে এসেছে।

তিনি যোগ করেন, ‘সত্যি বলতে, কষ্ট আমারই বেশি হচ্ছে, যে গানকে জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছি, সেই গান ছেড়ে দেওয়াটা মোটেও সহজ ছিল না। কিন্তু এই প্রস্থানই একমাত্র পথ, যা আমার জন্য খোলা।’

অস্ট্রেলিয়ার কনসার্ট শেষে তিনি বাংলাদেশে ফিরে তার পূর্বনির্ধারিত কাজগুলো শেষ করবেন। তারপর একেবারেই ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেবেন, আর বিনোদন অঙ্গনে পুনরায় উপস্থিত হবেন না। এই বিদায় শুধু গানের জন্য, বরং জীবন ও মননের এক নতুন অধ্যায়ের সূচনা।

প্রসঙ্গত, ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতে পথচলা শুরু করেন তাহসান খান। ব্যান্ডের হয়ে গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। এরপর ২০০৪ সালে সোলো অ্যালবাম ‘কিছু কথা’ দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নেন। পরে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তার গাওয়া ‘চোখে চোখে কথা হতো’, ‘ভালবেসে কেউ ভুল করো না’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’ ইত্যাদি গান বহু হৃদয়ে দাগ কেটেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত