আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

ধেয়ে আসছে হারিকেন জেটা, সতর্কতা সংকেত জারি

ধেয়ে আসছে হারিকেন জেটা, সতর্কতা সংকেত জারি

ছবি: এলএবাংলাটাইমস

হারিকেন জেটা মিসিসিপি নদীর ৪৩০ কিলোমিটার গভীরে অবস্থান করছে এবং ১৭ কিলোমিটার বেগে এটি উত্তর দিকে আসতে শুরু করেছে৷ একদিন পরেই এটি দুই মাত্রার হারিকেন হয়ে দক্ষিণ উপকূলে আছড়ে পড়বে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঙ্গরাজ্য লুইজিয়ানাতে ধেয়ে আসছে বড়সড় হারিকেন জেটা। ধারণা করা হচ্ছে, বুধবার (২৮ অক্টোবর) রাতে ঘণ্টায় ১৬১ কি.মি. বেগে লুইজিয়ানা উপকূলে আছড়ে পড়বে জেটা।

ইউএস ন্যাশলাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, বর্তমানে হারিকেন জেটা মিসিসিপি নদীর ৪৩০ কিলোমিটার গভীরে অবস্থান করছে এবং ১৭ কিলোমিটার বেগে এটি উত্তর দিকে আসতে শুরু করেছে৷ একদিন পরেই এটি দুই মাত্রার হারিকেন হয়ে দক্ষিণ উপকূলে আছড়ে পড়বে। এ সময় হারিকেন জেটার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। হারিকেনটি শেরিফ-সিম্পসন স্কেলে পাঁচ মাত্রার হবে।

এনএইচসির শীর্ষ আবহাওয়াবিদ ড্যানিয়েল ব্রাউন বলেন, হারিকেনটি লুইজিয়ানায় বেশ বড় আকারে আঘাত হানবে। দক্ষিনাঞ্চল এবং গালফ কোস্টের গভীরে ঝড়ো বাতাস বয়ে যাবে।

এনএইচসি সূত্র আরো জানায়, হারিকেন জেটার প্রভাবে মিসিসিপি নদীর মুখে এবং লুইজিয়ানা ও পোর্ট ফোরকনে সাত ফুট উঁচু জলচ্ছ্বাস বয়ে যেতে পারে৷ এছাড়াও হারিকেন কবলিত অঞ্চলগুলোতে পাঁচ থেকে দশ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে।

হারিকেন মোকাবেলায় লুইজিয়ানা ও আলাবামাতে সতর্কতা সংকেত জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া ট্রাম্প প্রশাসন লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করে সহায়তা পাঠাচ্ছেন।

লুইজিয়ানার গভর্নর জর্জ বেল এডওয়ার্ড জানান, হারিকেনের পর বাসিন্দাদের সহায়তা ও ক্ষয়ক্ষতি সামলাতে ১৪০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এছাড়া বন্যা মোকাবেলায় ৬৮৯টি ফ্লাডগেট এর মধ্যে ২০০টি ফ্লাডগেট বন্ধ করে ফেলা হয়েছে। এছাড়া খাদ্য ও জরুরি চিকিৎসা সামগ্রী সংরক্ষিত রয়েছে৷

এছাড়া নিউ অরল্যান্ড কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি কাজ ছাড়া বের হতে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সরকারি যানবাহন চলাচল বন্ধ করেছে। সেইসাথে উপকূলের তেল ও গ্যাস উত্তোলণ কাজও স্থগিত করেছে স্থানীয় কোম্পানি।

হারিকেন জেটা চলতি বছর লুইজিয়ানা উপকূলে আঘাত হানা পঞ্চম হারিকেন। এরআগে ক্রিস্টোবার, মার্কো, লরা ও ডেল্টার তাণ্ডব দেখেছে লুইজিয়ানা৷

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত