আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

৪১০ মিলিয়ন বছর আগে ‘ফুটন্ত শিলা’ মঙ্গোলিয়ায় মহাসাগর সৃষ্টি করেছিল

৪১০ মিলিয়ন বছর আগে ‘ফুটন্ত শিলা’ মঙ্গোলিয়ায় মহাসাগর সৃষ্টি করেছিল

প্রায় ৪০০ মিলিয়ন বছর আগে পৃথিবীর ভূত্বক এবং গলিত লোহার কেন্দ্রের মধ্যকার গরম, কঠিন শিলার পুরু স্তর থেকে উত্তপ্ত শিলা উঠে এসে মঙ্গোলিয়ার ভূত্বককে ছিন্নভিন্ন করেছিল। সেখানে সৃষ্টি করেছিল একটি মহাসাগর। অনুমান করা হচ্ছে, এই মহাসাগর ১১৫ মিলিয়ন বছর ধরে টিকে ছিল।


এই মহাসাগরের ভূতাত্ত্বিক ইতিহাস গবেষকদের 'উইলসন চক্র' বা সুপারকন্টিনেন্টগুলো বিভক্ত হয়ে আবারও একত্রিত হওয়ার প্রক্রিয়াটি বুঝতে সহায়তা করতে পারে। সুপারকন্টিনেন্ট বলতে মূলত মহাদেশ থেকেও বড় তথা অতিরিক্ত বৃহৎ ভূখণ্ডকে বুঝানো হয়, যা পরবর্তীতে ভাঙনের সম্মুখীন হয়েছিল।


মাদ্রিদের ন্যাশনাল স্প্যানিশ রিসার্চ কাউন্সিলের ভূ-বিজ্ঞানী ড্যানিয়েল পাস্তোর-গ্যালান বলেন, এটি ধীর এবং বিস্তৃত একটি প্রক্রিয়া। বিষয়টি আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া এমন কিছু প্রক্রিয়া সম্পর্কে বলছে, যা বোঝা খুব সহজ নয়।

ভূবিজ্ঞানীরা মোটামুটি নিখুঁতভাবে ধারণা করছেন, ২৫ কোটি বছর আগে শেষ সুপারকন্টিনেন্ট বা মহাভূখণ্ডের ভাঙ্গন ও পুনর্গঠন হয়েছিল। তবে এর আগে, পৃথিবীর ভূত্বক এবং গলিত লোহার কেন্দ্রের মধ্যে গরম, কঠিন শিলার পুরু স্তর বা ম্যান্টলের সঙ্গে ভূত্বক কীভাবে মিথস্ক্রিয়া করেছিল, তা আন্দাজ করা কঠিন।


একটি নতুন গবেষণায় গবেষকরা ডেভোনিয়ান পিরিয়ড (৪১৯ মিলিয়ন থেকে ৩৫৯ মিলিয়ন বছর আগে) থেকে উত্তর-পশ্চিম মঙ্গোলিয়ায় আগ্নেয়গিরির শিলা সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন। ডেভোনিয়ান যুগ মূলত 'মাছের যুগ', যখন মহাসাগরে আধিপত্য বিস্তার করতো মাছেরা। সেই সময়ে গাছপালা স্থলভাগে ছড়িয়ে পড়তে শুরু করেছিল।

প্রাগৈতিহাসিক সেই সময়ে এই গ্রহে দুটি প্রধান মহাদেশ ছিল- লউরেনশিয়া এবং গন্ডোয়ানা। পাশাপাশি মাইক্রোমহাদেশগুলোর একটি দীর্ঘ প্রসারিত অংশ অবশেষে বর্তমান এশিয়ায় পরিণত হয়েছিল। এই মাইক্রোকন্টিনেন্টগুলো ধীরে ধীরে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং অ্যাক্রিশন নামের একটি প্রক্রিয়াতে মিশে যায়।


গবেষকরা উত্তর-পশ্চিম মঙ্গোলিয়ায় ফিল্ডওয়ার্ক শুরু করেন, যেখানে এই 'মহাদেশ-বিল্ডিং' সংঘর্ষের সময়ের শিলাগুলো ভূপৃষ্ঠে উঠে আসে। ২০১৯ সালে প্রাচীন শিলা স্তরগুলোর বয়স এবং রসায়ন অধ্যয়ন করা হয়েছিল।

বিজ্ঞানীরা দেখেছেন, ৪১ কোটি থেকে ৪১৫ মিলিয়ন বছর আগে মঙ্গলিয়ার ওই অঞ্চলে 'মঙ্গোল-ওখোটস্ক' মহাসাগর নামে একটি মহাসাগর তৈরি হয়েছিল। এই ফাটলের সাথে আসা আগ্নেয়গিরির শিলাগুলোর রসায়ন একটি ম্যান্টল প্লামের উপস্থিতি প্রকাশ করেছিল - বিশেষত গরম ম্যান্টল শিলার একটি স্রোত।

চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস'র ভূতত্ত্ব ও ভূপদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং গবেষণার প্রধান লেখক মিংশুয়াই ঝু বলেছেন, ম্যান্টল প্লামগুলো সাধারণত উইলসন চক্রের প্রথম পর্যায়ের ঘটনা। মহাদেশগুলোর ভাঙন এবং আটলান্টিক মহাসাগরের মতো একটি মহাসাগরের সৃষ্টি! উত্তপ্ত শিলাগুলো মহাদেশের একটি শক্ত অংশের ঠিক মাঝখান থেকে উঠে এসেছিল, যার ফলে ভূতক ছিন্নভিন্ন হয়ে যায়।

ঝু বলেন, ক্ষুদ্র মহাদেশের মধ্যবর্তী দুর্বল দাগগুলো এবং প্লামের সঙ্গে মিলিত হয়ে সম্ভবত সমুদ্র গঠনে সহায়তা করেছে। গবেষকরা তাদের গবেষণার ফলাফল গত ১৬ মে জিওফিজিক্যাল রিসার্চ লেটারস জার্নালে প্রকাশ করেছেন।

গবেষকেরা জানান, সমুদ্র যে জায়গায় সৃষ্টি হয়েছিল, সেই একই জায়গায় বন্ধ হয়ে গেছে। এটি সমুদ্রের জীবনচক্রের একটি সাধারণ প্যাটার্ন।

গবেষণার বিজ্ঞানীরা বলেন, লোহিত সাগরে আজ যা দেখা যায়, 'মঙ্গোল-ওখোটস্ক' মহাসাগরের গঠন সম্ভবত এর অনুরূপ ছিল। যেখানে ভূত্বক প্রতি বছর প্রায় ০.৪ ইঞ্চি (১ সেন্টিমিটার) করে ছড়িয়ে পড়ছে। লোহিত সাগর একটি বৃহত্তর মহাদেশীয় ফাটলের অংশ, যা কয়েক মিলিয়ন বছর ধরে পূর্ব আফ্রিকায় একটি নতুন মহাসাগর তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ভূতাত্ত্বিকরা এখনো জানেন না যে, অন্যান্য মহাদেশীয় শক্তি এই মহাসাগরকে পুরোপুরি উন্মুক্ত হতে বাধা দেবে কিনা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত