আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আর্জেন্টাইন পর্বতারোহী ক্যালিফোর্নিয়ায় ২,০০০ ফুট নিচে পড়ে নিহত

আর্জেন্টাইন পর্বতারোহী ক্যালিফোর্নিয়ায় ২,০০০ ফুট নিচে পড়ে নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার মাউন্ট শাস্টায় এক আর্জেন্টাইন পর্বতারোহী ২,০০০ ফুট নিচে পড়ে প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মাতিয়াস অগুস্তো ট্রাভিজানো (৪৫)।

সিসকিউ কাউন্টি শেরিফ অফিসের তথ্যমতে, ১২ সেপ্টেম্বর সকালে তিনি ক্লিয়ার ক্রিক রুট দিয়ে শীর্ষে পৌঁছান। এই রুটটি তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে পরিচিত। তবে নেমে আসার পথে ট্রাভিজানো এবং তার সঙ্গে থাকা আরেকজন পর্বতারোহী ভুল পথে চলে যান এবং উইন্টুন হিমবাহের উত্তর প্রান্তের বরফঢালে আটকা পড়েন।

ভুল বুঝতে পেরে তারা গ্লিসেড করে নিচে নামতে চেষ্টা করেন। কিন্তু ট্রাভিজানো নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে একটি পাথরে আঘাত পান এবং অজ্ঞান হয়ে পড়েন। অন্য আরেকজন হাইকার তাকে সাহায্য করার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যে তিনি আবার পিছলে গিয়ে দৃষ্টির বাইরে পড়ে যান।

এসময় তৃতীয় এক পর্বতারোহী ৯১১-এ ফোন করেন। পরে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের আকাশপথে অভিযান দল কয়েক ঘণ্টা খোঁজার পর ট্রাভিজানোকে ১০,২০০ ফুট উচ্চতায় মৃত অবস্থায় উদ্ধার করে।

শেরিফের মুখপাত্র সেজ মিলস্টোন জানান, “উপর থেকে নামার সময় সহজেই পথ হারিয়ে ফেলা যায় এবং অনেকেই বিপজ্জনক এলাকায় চলে যান। বিশেষ করে আবহাওয়া খারাপ থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়।”

গত ১৬ আগস্টও একই রুটে আরেকজন পর্বতারোহী প্রাণ হারান। বছরে গড়ে অন্তত একজন পর্বতারোহী মাউন্ট শাস্টায় মারা যান। ১৪,১৭৯ ফুট উচ্চতার এ আগ্নেয়গিরি প্রতি বছর প্রায় পাঁচ হাজার মানুষ আরোহণের চেষ্টা করে।

চলতি বছর এ পর্যন্ত মাউন্ট শাস্টায় ১৫টি উদ্ধার অভিযান চালিয়েছে সিসকিউ কাউন্টি শেরিফ অফিস। এর মধ্যে নয়টিতে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের আকাশপথের সহায়তা নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত