আপডেট :

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

দশ বছর পর চাকসুর অনার বোর্ডে ফিরল মান্নার নাম

দশ বছর পর চাকসুর অনার বোর্ডে ফিরল মান্নার নাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) অনার বোর্ডে এক দশক পর পুনঃলিখন করা হয়েছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নাম। ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তার নাম কালো কালি দিয়ে মুছে দেন। দীর্ঘ সমালোচনার পর সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন নামটি ফের যুক্ত করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৫ সালে শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর নেতৃত্বে ৩০–৪০ জন নেতাকর্মী অনার বোর্ড থেকে মান্নার নাম মুছে ফেলেন। একই দিন সংগ্রহশালায় থাকা তার ছবিও সরিয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তফা সাইফুল রোমেন, যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু ও নাজমুল হোসাইন।


এ প্রসঙ্গে শনিবার বিকেলে মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, ‘শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগ আমার নাম অনার বোর্ড থেকে মুছেছিল। তারা আমাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। এটি দেখায় কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি তখনই বুঝেছিলাম, নাম মুছে দিলে ইতিহাস মুছে যাবে না। পাথরে লিখলে ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখা নাম থেকে যায়।’

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর নতুন প্রশাসন দায়িত্ব নিলেও অনার বোর্ডে মান্নার নাম দৃশ্যমান হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নামটি পুনঃলিখন করে। চাকসু কেন্দ্রের পরিচালক ও নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক জাহিদুর রহমান বলেন, ‘বিষয়টি জানতে পেরেই আমরা অবিলম্বে নাম পুনঃলিখন করেছি।’

মাহমুদুর রহমান মান্না ১৯৭২ সালে জাসদ ছাত্রলীগের প্রার্থী হিসেবে চাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে ছাত্ররাজনীতিতে আলোড়ন তোলেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৭৯ সালে জাসদ ছাত্রলীগ ও ১৯৮০ সালে বাসদ ছাত্রলীগ থেকে প্রার্থী হয়ে দু’বার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন। ডাকসুর ইতিহাসে একমাত্র তিনিই দু’বার ভিপি নির্বাচিত নেতা।

শেয়ার করুন

পাঠকের মতামত