আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কারা খেলবে ২০২৬ বিশ্বকাপে? নিশ্চিত হওয়া দলগুলোর তালিকা

কারা খেলবে ২০২৬ বিশ্বকাপে? নিশ্চিত হওয়া দলগুলোর তালিকা

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ২০২৬ সালের বিশ্বকাপ। এক বছরও বাকি নেই ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। টুর্নামেন্টে জায়গা পেতে এরই মধ্যে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়েছে। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে মাত্র ১টি করে ম্যাচ বাকি আছে। আফ্রিকান বাছাইপর্ব চলছে। এশিয়া অঞ্চলের বাছাইপর্বও শেষ হয়নি।

তবে এরই মধ্যে বেশ কিছু দেশ বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। লাতিন অঞ্চল থেকে যেমন ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত। আবার এশিয়া থেকে সরাসরি আট দেশ বিশ্বকাপে খেলবে। যার ছয়টি নামই নিশ্চিত হয়ে গেছে।

আফ্রিকা মহাদেশ থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে মরক্কো। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে সবার আগে। সব মিলিয়ে প্রথমবার ৪৮ দল নিয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপে ১৭ দেশের আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।

কনকাকাফ: স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। কনকাকাফ অঞ্চলের তৃতীয় রাউন্ডের বাছাইপর্ব শেষ হবে নভেম্বরে। সেখানে কোস্তারিকা, হন্ডুরার্স, জামাইকার মতো দল বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে।

দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ১৫ বছর পর প্যারাগুয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে। প্লে অফ থেকে ভেনেজুয়েলা ও বলিভিয়ার একদল বিশ্বকাপে যাবে।

এশিয়া: সরাসরি অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান ও ইরান এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আরও দুটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। আন্তমহাদেশীয় প্লে অফ থেকে আসবে আরও এক দল।

ওশেনিয়া: নিউজিল্যান্ড।

আফ্রিকা: সবার আগে আফ্রিকা থেকে মরক্কো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্ব ও প্লে অফ পেরিয়ে আরও আটটি দল মূল পর্বের টিকিট পাবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত