আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

এলএ-তে নির্বিচার আইসিই অভিযান ফের শুরু: অভিবাসীদের কী অধিকার আছে?

এলএ-তে নির্বিচার আইসিই অভিযান ফের শুরু: অভিবাসীদের কী অধিকার আছে?

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন সুপ্রিম কোর্ট লস অ্যাঞ্জেলেসে (এলএ) অভিবাসন সংক্রান্ত অভিযানে নতুন করে কঠোর পদক্ষেপের অনুমতি দিয়েছে। এর ফলে হোম ডিপো, কার ওয়াশ, উৎপাদনশিল্প ও অন্যান্য কর্মস্থলে আবারও ব্যাপক হারে আটক অভিযান চালানো হতে পারে।

আদালতের রায় ও পটভূমি

গত জুলাইয়ে এলএ-র ফেডারেল জজ মামি এওসি-মেনসাহ ফ্রিমপং রায়ে বলেছিলেন, অভিবাসন কর্মকর্তারা জাতিগত চেহারা, ভাষা, কাজের ধরন কিংবা অবস্থানের মতো বিষয় ব্যবহার করে আটক করার যৌক্তিক কারণ দেখাচ্ছেন, যা মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনী অনুযায়ী বৈধ নয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সরকার। সোমবার সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে সরকারের জরুরি আপিল মঞ্জুর করে এবং "রোভিং প্যাট্রোল" বা চলতি পথে নির্বিচার আটক বন্ধে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

এই মামলায় আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU), পাবলিক কাউন্সেলসহ বেশ কয়েকটি অভিবাসী অধিকার সংগঠন মামলা করেছিল। অভিযোগ ছিল, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় হোম ডিপো পার্কিং লট, কার ওয়াশ ও বাসস্টপে বাদামি চামড়ার মানুষদের কোনো পরিচয় না দিয়েই বেআইনিভাবে আটক করা হচ্ছিল। এমনকি দুই মার্কিন নাগরিককেও আটকের ঘটনা ঘটে।

অভিবাসীদের মৌলিক অধিকার

বাসায় অভিযান হলে: দরজা খোলা বা এজেন্টদের ঢুকতে দেওয়ার বাধ্যবাধকতা নেই, যদি না তারা বৈধ সার্চ ওয়ারেন্ট দেখায়।

ওয়ারেন্ট যাচাই: এজেন্টদের ওয়ারেন্ট দরজার নিচ দিয়ে বা জানালায় দেখাতে হবে।

নীরব থাকার অধিকার: জন্মস্থান, অভিবাসন স্ট্যাটাস বা দেশে প্রবেশের তথ্য দিতে অস্বীকার করা যায়। কেবল বলা যায়— “আমি নীরব থাকার অধিকার ব্যবহার করছি।”

সাইন না করার অধিকার: কোনো নথিতে স্বাক্ষর করতে বাধ্য নন।

আইনজীবীর অধিকার: আটক হলে আইনজীবীর সাথে যোগাযোগ এবং ফোন কল করার অধিকার রয়েছে। আইনজীবী থাকলে Form G-28 জমা দিতে হয়।

আটক হলে কী করবেন?

আইনজীবী না থাকলে আইসিই-কে প্রো-বোনো (বিনা খরচে) আইনজীবীদের তালিকা চাইতে পারেন।

নিজ দেশের কনস্যুলেটের সাথে যোগাযোগ করার অধিকার রয়েছে।

আটক কেন্দ্রে Detainee Handbook চাইতে হবে, যেখানে ১৯টি ভাষায় (এর মধ্যে বাংলা রয়েছে) নিয়মাবলি দেওয়া আছে।

প্রিয়জন আটক হলে করণীয়

গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করুন: জন্মসনদ, চিকিৎসার রেকর্ড, পূর্বের ভিসা আবেদন, অভিবাসন সংক্রান্ত কাগজপত্র।

ব্যক্তিগত তথ্য: পূর্ণ নাম, জন্মতারিখ, জন্মদেশ এবং A-Number (৭ থেকে ৯ সংখ্যার বিশেষ রেজিস্ট্রেশন নম্বর) রাখতে হবে।

স্থানীয় হটলাইন ও অভিবাসী অধিকার সংগঠনের সাথে যোগাযোগ করলে আইনি সহায়তা, খাদ্য বা আর্থিক সহায়তা পাওয়া যায়।

সহায়তা কোথায় পাওয়া যাবে

CHIRLA (Coalition for Humane Immigrant Rights): সাপ্তাহিক কর্মশালা আয়োজন করে। ফোন: (213) 353-1333।

Long Beach Forward: কমিউনিটি আউটরিচ ও শিক্ষামূলক কর্মশালা পরিচালনা করে। ফোন: (562) 436-4800।

RepresentLA: আটক বা বহিষ্কারের মুখোমুখি অভিবাসীদের আইনি সহায়তা দেয়।

L.A. County Office of Immigrant Affairs: অনলাইন ক্যালেন্ডারে অধিকার বিষয়ক কর্মশালার তালিকা পাওয়া যায়।

Catholic Charities of Los Angeles: নাগরিকত্ব ও ডিএসিএ (DACA) সম্পর্কিত কর্মশালা আয়োজন করে।

Children’s Institute: প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫:৩০টা পর্যন্ত অধিকারবিষয়ক প্রশিক্ষণ দেয়।

U.S. Africa Institute: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পরিবারদের জন্য মাসিক অনলাইন ওয়েবিনার আয়োজন করে।

সুপ্রিম কোর্টের রায়ের ফলে এলএ-তে নির্বিচার আইসিই অভিযান আবারও শুরু হতে পারে, তবে আইনের অধীনে অভিবাসীদের মৌলিক অধিকার অক্ষুণ্ণ রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত