আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিয়মিত ভাতের সঙ্গে লেবু খেলে কী কী পরিবর্তন হয়?

নিয়মিত ভাতের সঙ্গে লেবু খেলে কী কী পরিবর্তন হয়?

আমরা সবাই জানি লেবু খাওয়ার স্বাস্থ্য উপকারিতার কথা। কিন্তু ভাতের সঙ্গে লেবু খাওয়া কি ভালো? হ্যাঁ, ভাতের সঙ্গে এক টুকরো লেবু খেলে মিলবে অনেক উপকার। বিশেষ করে খাবারের রুচি বাড়বে, হজম ভালো হবে, পর্যাপ্ত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করা হবে। কেননা লেবুতে থাকা উপকারী উপাদানগুলো শরীরকে ডিটক্সিফাই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

লেবু ভাতের শ্বেতসার সহজে ভেঙে হজমে যেমন সাহায্য করে, তেমনি পেটে গ্যাস কমায়। এটি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতেও সহায়তা করে। ত্বক ভালো রাখতেও লেবুর জুড়ি নেই।


ভাতের সঙ্গে লেবু খাওয়ার উপকারিতা:

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: লেবুতে আছে পর্যাপ্ত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এ দুটি উপাদান শরীরকে বিভিন্ন সংক্রমণ ও ফ্রি-র্যা ডিকেলের হাত থেকে রক্ষা করে। সেইসংগে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

ডিটক্সিফিকেশন: লেবুতে থাকা উপকারী উপাদান শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে, এবং শরীরকে বিষমুক্ত করে।

গ্যাসের সমস্যা কমায়: লেবুর সাইট্রিক অ্যাসিড খাবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং গ্যাসের সমস্যা কমায়। তাই যাদের গ্যাসের সমস্যা আছে তারা ভাতের সঙ্গে লেবু খেতে পারেন।

ওজন কমাতে সহায়তা: লেবু মেটাবলিজম বাড়ায়। আর তাই লেবু খেলে শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে না। এজন্য নিয়মিত লেবু খেলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হয়।

হৃদপিণ্ড ও কিডনির জন্য ভালো: লেবু হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী। আবার লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য কিডনি কোষের ক্ষতি প্রতিরোধ করে। কিডনির পাথর রোধেও সাহায্য করে লেবু।

ত্বকের স্বাস্থ্যের উন্নতি: লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং তারুণ্য ধরে রাখতে সহায়তা করে।

শেয়ার করুন

পাঠকের মতামত