আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ক্যালিফোর্নিয়ায় বিচারকের বিরুদ্ধে আদালতেই গুলি চালানোর হুমকি, প্রকাশ্যে সতর্কবার্তা

ক্যালিফোর্নিয়ায় বিচারকের বিরুদ্ধে আদালতেই গুলি চালানোর হুমকি, প্রকাশ্যে সতর্কবার্তা

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক এনরিক মঙ্গুইয়া আদালতে একাধিকবার গুলি চালানোর হুমকি দেওয়ার ঘটনায় প্রকাশ্যে সতর্কবার্তা পেয়েছেন। বিচারকদের অনিয়ম-অপকর্ম তদারকির দায়িত্বপ্রাপ্ত রাজ্যের কমিশন অন জুডিশিয়াল পারফরম্যান্স (CJP) তাকে এই সতর্কবার্তা দিয়েছে।

কমিশনের ২৮ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক মঙ্গুইয়া শুধু আইনজীবী ও অবসরপ্রাপ্ত এক বিচারকের দিকেই নয়, আদালতে উপস্থিত ভুক্তভোগী, জুরি সদস্য, আসামি ও আইনজীবীদের উদ্দেশেও এমন মন্তব্য করেছেন, যা ছিল অশোভন, পক্ষপাতমূলক ও ভীতিপ্রদ।

২০২৩ সালের সেপ্টেম্বরে এক ঘটনায়, বিচারক মঙ্গুইয়া তার আদালতে উপস্থিত দুই আইনজীবীকে বলেন, তারা যদি কেস নিয়ে জোরে কথা বলা বন্ধ না করেন, তবে তিনি নিজেই তাদের গুলি করবেন। এক মাস পর অবসরপ্রাপ্ত বিচারক স্টিফেন মারকাস আদালতের ভেতরে ঢুকলে মঙ্গুইয়া মন্তব্য করেন—সৌভাগ্য যে সেখানে আদালতের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন না, না হলে তিনি গুলি চালাতে বলতেন।

কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আদালতে মানুষকে গুলি করার হুমকি বিচারকের ক্ষমতার অপব্যবহার এবং এতে আদালতের পরিবেশ ভীতি ও আতঙ্কের মধ্যে পড়ে। এমনকি মন্তব্যগুলো যদি রসিকতা হিসেবেও করা হয়ে থাকে, তবুও এগুলো ছিল অনুপযুক্ত ও অশোভন।

এছাড়া, বিচারক মঙ্গুইয়া এক প্রসিকিউটরকে বলেন—এক গর্ভবতী নারী আসামির ‘মেথ বেবি’ হবে, যার খরচ তাকে করের টাকা দিয়ে চালাতে হবে। আরেক আসামিকে তিনি কটাক্ষ করে বলেন—যিনি অর্থের অভাবে জরিমানা দিতে পারছেন না, তাকে দেখে তো মনে হয় না ক্ষুধার কষ্টে আছেন। আবার জুরি বাছাইয়ের সময় এক সম্ভাব্য জুরিকে তিনি ‘হট মেস’ বলে অপমান করেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেন, শাস্তিমূলক বিষয়ে আদালত সাধারণত প্রকাশ্যে মন্তব্য করে না। তবে আদালতের নেতৃত্ব সবসময় মনে করে, বিচারকদের উচিত সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতা বজায় রেখে ন্যায়বিচার নিশ্চিত করা।

কমিশন জানিয়েছে, বিচারক মঙ্গুইয়া তার আচরণকে অনুপযুক্ত বলে স্বীকার করেছেন। তবে তিনি সতর্কবার্তার বিরুদ্ধে আপত্তি জানাননি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত