আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

চেলসির নাটকীয় জয়, ফার্নান্দেসে ভর করেই টিকে রইল ম্যানইউ

চেলসির নাটকীয় জয়, ফার্নান্দেসে ভর করেই টিকে রইল ম্যানইউ

স্ট্যামফোর্ড ব্রিজে দাপুটে ফুটবল খেলল চেলসি। নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল ব্লুজরা। ফুলহ্যামকে ২-০ গোলে হারাল মরিসিও পোচেত্তিনোর দল।

প্রথমার্ধের যোগ করা সময়ে হুয়াও পেদ্রোর হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। গত জুলাইয়ে দলে যোগ দেওয়া এই ফরোয়ার্ড দ্বিতীয় ম্যাচেই পরপর গোল পেলেন। বিরতির পর ৫৬ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফুলহ্যামের মিডফিল্ডার রায়ানের হাতে বল লাগায় পেনাল্টি পায় চেলসি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার শীর্ষে উঠে গেছে তারা।

 


অন্যদিকে মৌসুমের দুর্দান্ত শুরু করা টটেনহামের জয়রথ থামাল বোর্নমাউথ। ম্যাচের শুরুতেই, মাত্র ৫ মিনিটে ইভানিলসনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় বোর্নমাউথ।

দিনের সবচেয়ে নাটকীয় ম্যাচ দেখা গেল ওল্ড ট্র্যাফোর্ডে। বার্নলির বিপক্ষে দারুণ লড়াই শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে জয় তুলে নিল। ২৭ মিনিটে জশ কুলেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে ৫৫ মিনিটে বার্নলির লিল ফস্টার ম্যাচে সমতা ফেরান। দুই মিনিট বাদেই ব্রায়ান এমবেউমো লিড এনে দেন ম্যানইউকে। কিন্তু ৬৬ মিনিটে জেইডন অ্যান্থনির গোলে আবারও সমতায় ফেরে বার্নলি।

ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখন ইনজুরি টাইমে নাটকীয় মুহূর্তের জন্ম দেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। ৯৭তম মিনিটে পাওয়া স্পট কিক থেকে গোল করে দলকে মৌসুমের প্রথম জয় এনে দেন পর্তুগিজ তারকা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত