আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

লস এঞ্জেলেসে ২.৬২ বিলিয়ন ডলারে কনভেনশন সেন্টার সম্প্রসারণ, লক্ষ্য ২০২৮ অলিম্পিক

লস এঞ্জেলেসে ২.৬২ বিলিয়ন ডলারে কনভেনশন সেন্টার সম্প্রসারণ, লক্ষ্য ২০২৮ অলিম্পিক

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস শহরের বহুল আলোচিত কনভেনশন সেন্টার সম্প্রসারণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ওয়েস্ট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ২.৬২ বিলিয়ন ডলারের এই প্রকল্প শুধু একটি নির্মাণকাজ নয়, বরং এটি শহরের অর্থনীতি, ব্যবসা ও কর্মসংস্থানের জন্য একটি বড় বিনিয়োগ।

অক্টোবর থেকে কাজ শুরু হয়ে ২০২৮ সালের মার্চের মধ্যে সম্প্রসারণ কাজ শেষ হবে। এর পর জুনে কনভেনশন সেন্টারটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে হস্তান্তর করা হবে। অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের জন্য এই স্থাপনাটি বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্প চলাকালীন সময়ে শহরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে—ডাউনটাউন এলাকায় পুলিশের পায়ে হেঁটে টহল ও বাইক-প্যাট্রোল মোতায়েন, গুরুত্বপূর্ণ এলাকায় মানসিক স্বাস্থ্যসেবার দল নিয়োগ, নতুন উন্নয়ন প্রকল্পের অনুমোদন দ্রুত দেওয়া এবং শহরের প্রধান সড়ক ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধন করা।

লস এঞ্জেলেস ট্যুরিজম অ্যান্ড কনভেনশন বোর্ডের প্রেসিডেন্ট অ্যাডাম বার্ক জানান, বর্তমানে কনভেনশন ও ট্রেড শো শহরের ব্যবসায় বছরে প্রায় ৮ বিলিয়ন ডলার আয়ের সুযোগ তৈরি করে। সম্প্রসারণের পর অন্তত ১০০টি বড় আন্তর্জাতিক কনভেনশন লস এঞ্জেলেসে আয়োজনের জন্য প্রস্তুত আছে। এর মাধ্যমেই প্রকল্পের ব্যয় মেটানো সম্ভব হবে।

তবে এ প্রকল্প নিয়ে শহরের কন্ট্রোলার এবং কয়েকজন কাউন্সিল সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এতে করে শহরের অন্যান্য মৌলিক সেবার অর্থায়নে প্রভাব পড়তে পারে। এ বিষয়ে মেয়র ব্যাস বলেন, "এটি একটি গুরুতর বিনিয়োগ। আমরা জানি ঝুঁকি আছে, কিন্তু বড় সাফল্যের জন্য এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়।"

শহর কর্তৃপক্ষের হিসাবে, এ প্রকল্পের মাধ্যমে ১৫ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে, প্রতি বছর পর্যটন খাতে অতিরিক্ত ১৫০ মিলিয়ন ডলার আয় হবে এবং আগামী ৩০ বছরে শহরের সাধারণ তহবিলে যোগ হবে ৬৫২ মিলিয়ন ডলার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত