আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

"৫জি প্রযুক্তিতে আফ্রিকার ধীরগতি: কভারেজ সীমিত ১.২ শতাংশ"

আফ্রিকার এক বিলিয়নেরও বেশি মানুষের মধ্যে মাত্র ১.২ শতাংশ বর্তমানে ৫জি নেটওয়ার্কের আওতায় রয়েছে। যেখানে বিশ্বব্যাপী গড়ে ২০ শতাংশেরও বেশি মানুষের কাছে এ সেবা পৌঁছে গেছে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ও ইউনেস্কোর যৌথ প্রতিবেদনে ‘দ্য স্টেট অব ব্রডব্যান্ড ইন আফ্রিকা-২০২৫’ এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, মহাদেশটির প্রায় ১ দশমিক ২৪ বিলিয়ন মানুষের কাছে আধুনিকতম ওয়্যারলেস প্রযুক্তি এখনো অপ্রাপ্য। তবে শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দশকে পরিস্থিতি বদলাবে এবং ২০৩০ সালের মধ্যে আফ্রিকায় ৫জি ব্যবহারকারীর হার ১৭ শতাংশে পৌঁছাতে পারে।

বর্তমানে আফ্রিকার ৭৭ শতাংশ মানুষ ৩জি এবং ৪৪ দশমিক ৩ শতাংশ মানুষ ফোরজি সেবার আওতায় আছে। তবুও ব্যবহারকারীর সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম। মোবাইল ব্রডব্যান্ড অবকাঠামো থাকা সত্ত্বেও হ্যান্ডসেটের উচ্চমূল্য ও ডিজিটাল দক্ষতার অভাবই এর প্রধান বাধা।

চীনের হুয়াওয়ের মতো কোম্পানিগুলো তুলনামূলক সাশ্রয়ী পণ্য সরবরাহ করে আফ্রিকায় শক্ত অবস্থান তৈরি করেছে। সাব-সাহারান আফ্রিকায় এখনও থ্রি-জি নেটওয়ার্ক সবচেয়ে বেশি ব্যবহৃত হয় (৫০ শতাংশ), যেখানে ফোর-জি রয়েছে ৩৩ শতাংশে, টু- জি ১০ শতাংশে এবং বাকি অংশে ফাইভ-জি।


মোবাইল অপারেটররা অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। গত পাঁচ বছরে তারা প্রায় ২৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং ২০২৩-২০৩০ সময়কালে আরও ৬২ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। এর বড় অংশ যাবে ৫জি সম্প্রসারণে।

মোবাইল খাত ইতিমধ্যেই আফ্রিকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২৩ সালে এ খাত থেকে ১৪০ বিলিয়ন ডলার জিডিপি অর্জিত হয়, যা মোট অর্থনীতির ৭.৩ শতাংশ। একইসঙ্গে এ খাতে ৩.৭ মিলিয়নেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

তবে আফ্রিকায় ইন্টারনেট ব্যবহারের হার এখনও বৈশ্বিক গড়ের নিচে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ব্যবহার ২৫ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশে পৌঁছালেও বৈশ্বিক গড় ৬৮ শতাংশ। শহর ও গ্রামে প্রবেশাধিকারের মধ্যে বড় বৈষম্যও রয়ে গেছে। শহরে ৫৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে, গ্রামে এ হার মাত্র ২৩ শতাংশ।

এদিকে স্যাটেলাইট ইন্টারনেট দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্টারলিংক ইতিমধ্যেই ১৪টি আফ্রিকান দেশে কার্যক্রম শুরু করেছে, যার মধ্যে ঘানা, কেনিয়া, নাইজেরিয়া ও বেনিন রয়েছে। সর্বশেষ কঙ্গো ও সোমালিয়া এ তালিকায় যুক্ত হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত