আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

সবচেয়ে উঁচু ঝরনার পানি আসে পাইপ দিয়ে

সবচেয়ে উঁচু ঝরনার পানি আসে পাইপ দিয়ে

ছবি: এলএবাংলাটাইমস

দর্শনার্থী টানতে নানা ব্যতিক্রমী আয়োজন থাকে পর্যটনকেন্দ্রগুলোর। কিন্তু চীনের একটি পাহাড়ি ঝরনা ঘিরে যে আয়োজন করা হয়েছে, তাকে বিচিত্র কাণ্ডই বলতে হবে।

‘বিচিত্র কাণ্ডটি’ সম্পর্কে জানা যায় এক পর্বতারোহীর পোস্ট করা ভিডিও থেকে। কৌতূহলবশত দেশটির ইয়ুনতাই পাহাড়ি ঝরনার উৎস দেখতে ওই পাহাড়ের চূড়ায় ওঠেন তিনি। পরে সেখানে গিয়ে যা দেখলেন, তা নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। দেশের সবচেয়ে উঁচু ঝরনার পানি আসছে পাইপ থেকে। এ নিয়ে শোরগোল পড়ে গেছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিও ধারণ করে পরে সেটি পোস্ট করেন টিকটকের চীনা সংস্করণ দোয়িন-এ। ভিডিওটির ক্যাপশনে ‘ফারিসভভ’ নামের ওই ব্যবহারকারী লেখেন, ‘কীভাবে আমি এত কষ্ট করে ইয়ুনতাই ঝরনার উৎস দেখতে গিয়ে শুধু একটা পাইপ দেখে ফিরলাম!’
৩১২ মিটার উঁচু ইয়ুনতাই ঝরনা ইয়ুনতাই মাউন্টেন জিওপার্কের ভেতরে অবস্থিত। এটি জাতিসংঘের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ঘোষিত একটি বৈশ্বিক জিওপার্ক। চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানে এর অবস্থান।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতেও বিতর্ক শুরু হয়। এ নিয়ে হাস্যরসের পাশাপাশি কেউ কেউ কর্তৃপক্ষের এ ধরনের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন।

দোয়িন-এ এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘ইয়ুনতাই পার্ক: এই লোকের (পর্বতারোহী) কি এর চেয়ে ভালো কিছু করার ছিল না।’

এই মন্তব্যে ৪০ হাজারের মতো প্রতিক্রিয়া পড়ে। উইবোতে আরেকজন লিখেছেন, ‘আমি মনে করি, কাজটি করে (কর্তৃপক্ষ) ভালোই করেছে। অন্যথায় ঘুরতে গিয়ে সেখানে কিছুই দেখতে না পেয়ে লোকজন হতাশ হতো।’

তবে অনেকেই এ ঘটনার কড়া সমালোচনা করেছেন। উইবো ব্যবহারকারী একজন লিখেছেন, এটি প্রাকৃতিক ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন নয়। পর্যটকদের প্রতিও সম্মান দেখানো হয়নি। দোয়িন-এ আরেকজন লিখেছেন, এখন থেকে কীভাবে এটাকে এক নম্বর ঝরনা বলা হবে!

বিতর্কের মুখে বিষয়টি তদন্ত শুরু করে স্থানীয় সরকার। শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয় পার্ক কর্তৃপক্ষও। তারা বলছে, শুষ্ক মৌসুমে বেড়াতে এসে পর্যটকেরা যাতে ঝরনার সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত না হন, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত