আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

জলবায়ু পরিবর্তনে 'ভয়াবহ ঝুঁকিতে' ১০০ কোটি শিশু

জলবায়ু পরিবর্তনে 'ভয়াবহ ঝুঁকিতে' ১০০ কোটি শিশু

ছবি: এলএবাংলাটাইমস

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির কারণে প্রায় ১০০ কোটি শিশু 'খুবই উচ্চ ঝুঁকিতে' রয়েছে। অধিকার সংস্থা কিডস রাইটস বুধবার এক প্রতিবেদনে এ নিয়ে সতর্ক করেছে। গত দশকে কম বয়সীদের জীবনমানের উন্নয়ন হয়নি বলে সংস্থাটি জানিয়েছে।

জাতিসংঘের সরবরাহ করা পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ২০২২ সালের কিডস রাইটস সূচকে বলা হয়েছে, প্রায় ৮২ কোটি শিশু বর্তমানে তাপপ্রবাহের সংস্পর্শে এসেছে। নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থাটি বলছে, পানির ঘাটতি বিশ্বব্যাপী ৯২ কোটি শিশুর ওপর ক্ষতিকর প্রভাব ফেলেছে। ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ কোটি শিশু, অর্থাৎ প্রতি চারজনে একজন।

কিডস রাইটস ইনডেক্স হলো প্রথম ও একমাত্র সূচক, যা দেশগুলোতে বছরে শিশু অধিকারের প্রতি কতটা সম্মান জানানো হয়, তা প্রকাশ করে থাকে। শিশু অধিকার বাস্তবায়নে সূচকের ওপরের দিকে রয়েছে আইসল্যান্ড, সুইডেন ও ফিনল্যান্ড। ১৮৫টি দেশের মধ্যে তলানির দিকে রয়েছে সিয়েরা লিওন, আফগানিস্তান ও চাদ।

কিডস রাইটসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক ডুলার্ট এই বছরের প্রতিবেদনকে 'বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের জন্য উদ্বেগজনক' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দ্রুত পরিবর্তন হওয়া জলবায়ু শিশুদের ভবিষ্যৎ ও তাদের মৌলিক অধিকারকে হুমকির মধ্যে ফেলেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত