আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

ভারতে ভোটারদের আগ্রহ বাড়াতে বিনামূল্যে খাবার

ভারতে ভোটারদের আগ্রহ বাড়াতে বিনামূল্যে খাবার

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে আছে বিনামূল্যে বিয়ার সরবরাহ, মূল্য ছাড়ে ক্যাবে চড়ার সুবিধা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। খবর বিবিসি।


বুধবার বিনা মূল্যে ও ছাড়কৃত মূল্যে খাবার দেওয়ার জন্য হোটেল পরিচালনা-সংক্রান্ত একটি অ্যাসোসিয়েশনকে অনুমতি দেন কর্ণাটক হাইকোর্ট। তবে এতে নির্বাচন-সংক্রান্ত নির্দেশনাগুলোর লঙ্ঘন যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। খাবার সংগ্রহের জন্য ভোটারদের আঙুলে অমোচনীয় কালি দেখাতে হচ্ছে ভোটারদের। 


জনপ্রিয় বিনোদন পার্ক ওয়ান্ডারলা কর্তৃপক্ষ ভোটারদের ছাড়ে টিকিট দিচ্ছে। শহরের ডেক অব ব্রুস পাব কর্তৃপক্ষ ভোট দিয়ে আসা প্রথম ৫০ জন গ্রাহককে বিনা মূল্যে বিয়ার দিচ্ছে।

বেঙ্গালুরুর মিরর সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি সি রাও বলেন, বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁগুলো ভোটারদের ব্যক্তিগত ফোন কলের ভিত্তিতে তাদের বিভিন্ন জিনিস সরবরাহ করবে। তিনি আরও বলেন, ‘এসব স্থানের মধ্যে কয়েকটিতে বিনা মূল্যে কফি, দোসা ও শরীরের গরম কমাতে ফলের জুস সরবরাহ করা হবে। কিছু আউটলেট খাবারে ছাড় দেবে বা অন্য কোনো অফার দেবে।’

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সাউথ নির্বাচনী আসনটি কম ভোটার উপস্থিতির দিক থেকে রেকর্ড করেছে। সেবার সেখানে ৫৩ দশমিক ৭ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন, যা কর্ণাটক রাজ্যে এ পর্যন্ত সবচেয়ে কম ভোটার উপস্থিতি।

গোটা রাজ্যে ভোটার উপস্থিতির তুলনায়ও বেঙ্গালুরু সেন্ট্রাল এবং বেঙ্গালুরু নর্থে ভোটার উপস্থিতি কম ছিল। ওই বছর গোটা রাজ্যে ভোটার উপস্থিতি ছিল ৬৮ শতাংশ। আর বেঙ্গালুরু সেন্ট্রালে ভোটার উপস্থিতি ৫৪ দশমিক ৩ শতাংশ এবং বেঙ্গালুরু নর্থে ভোটার উপস্থিতি ৫৪ দশমিক ৭ শতাংশ ছিল।

বেশির ভাগ কোম্পানি গত সপ্তাহে স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে শুরু করেছিল। তবে বুধবার আদালতের আদেশের পর তারা আনুষ্ঠানিকভাবে অফার ঘোষণা করতে থাকে।

রাইডশেয়ারিং অ্যাপ ব্লু-স্মার্ট ভোটকেন্দ্রের ৩০ কিলোমিটারের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের জন্য ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। অন্যদিকে ট্যাক্সি পরিচালকদের সংগঠন র‌্যাপিডো প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক ভোটারদের বিনা মূল্যে ট্যাক্সিতে চড়ার সুযোগ দিচ্ছে।

ভোটারদের উদ্বুদ্ধ করতে মি. ফিলিস রেস্তোরাঁ কর্তৃপক্ষ ভোট দিয়ে আসা প্রথম ১০০ গ্রাহককে নৈশভোজে বার্গার ও মিল্ক শেকে ৩০ শতাংশ মূল্য ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত