আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘রিমঝিম’

দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘রিমঝিম’

কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে মানুষ। এই গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশজুড়ে চলমান এই তাপপ্রবাহের মধ্যেই কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ।

বিডব্লিউওটির ফেসবুক পোস্টের মাধ্যমে  জানায়, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয়।

পোস্টে আরও আরও বলা হয়েছে, ‘রিমঝিম’ চলতি বছরের ষষ্ঠতম বৃষ্টিবলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়, যা ১৬ জুন দেশের উপকূলীয় এলাকা হয়ে শুরু হয়ে আগামী ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশ ত্যাগ করতে পারে।

দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এ ছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বেশ সক্রিয় থাকবে রিমঝিম। আর অপেক্ষাকৃত কম সক্রিয় থাকবে খুলনা ও রাজশাহী বিভাগে।

এই সময় রংপুর ও সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা হতে পারে। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশ বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময়ই সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত