আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

পুড়িয়ে মানুষ হত্যা, সহিংসতা ও নাশকতার জন্য একদিন গন আদালতে খালেদা জিয়ার বিচার হবে- সুইজারল্যান্ডে বানিজ্যমন্ত্রী তোফায়েল

পুড়িয়ে মানুষ হত্যা, সহিংসতা ও নাশকতার জন্য একদিন গন আদালতে খালেদা জিয়ার বিচার হবে- সুইজারল্যান্ডে বানিজ্যমন্ত্রী তোফায়েল

সুইজ্যারল্যাণ্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশ:

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘পুড়িয়ে মানুষ হত্যা, সহিংসতা ও নাশকতার জন্য বাংলার জনগণই একদিন বেগম খালেদা জিয়াকে গণ আদালতে বিচার করবে’। শনিবার সন্ধ্যায় জেনেভায় প্রবাসী বাঙালিদের উদ্যোগে সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।জেনেভার বাঙালি অধ্যুষিত রেষ্টুরেন্ট ‘সাজনায়’ ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সুইজারল্যান্ড শাখা ও সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের’ যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাণিজ্য মন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। আন্দোলনের নামে অবরোধের নামে যারা ছিন্নমূল, কোমলমতি ছাত্রসহ নিরীহ মানুষদের হত্যা করছে, ছাত্রদের শিক্ষাজীবন ব্যহত করছে, দেশকে ধ্বংস করার চেষ্টা করছে কোনোভাবেই তাদের সঙ্গে সরকারের কোনো সংলাপ হওয়া সম্ভব না’।
জেনেভা প্রবাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জেনেভা একটি আন্তর্জাতিক মানবাধিকার শহর। প্রবাসী মানবাধিকার কর্মীদের দায়িত্ব নিজের দেশকে যারা ধ্বংশের দিকে নিয়ে যাচ্ছে, জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে, সেই বিএনপি জামায়াত জোটের তথ্য উপাত্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন বিদেশী মিডিয়াকে অবহিত করে বিশ্ব জনমত গড়ে তোলা’।
মন্ত্রী সকল প্রবাসীকে দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে আর্ন্তজাতিক অঙ্গনে কাজ করার আহ্বান জানান।বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শ্যামল খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন নির্মূল কমিটির সহ-সভাপতি মশিউর রহমান সুমন, নজরুল জমাদার, মাইনরিটি কমিটির সভাপতি অরুন বড়ুয়া, সৈয়দ রিপন, নিজাম উদ্দীন, আলী আহাদ টিপু, প্রবীন আওয়ামী লীগ ব্যক্তিত্ব জনাব আবদুর রব প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে মন্ত্রীকে প্রবাসীদের দেয়া এক নৈশভোজে যোগদেন জেনেভা স্থায়ী বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত এম শামীম আহসান, ইকোনমি মিনিস্টার সুব্রত কুন্ত, হেড অফ সেঞ্চেরী নজরুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজি শ্রী অমিতাভ চক্রবর্তী।

শেয়ার করুন

পাঠকের মতামত