আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

বাংলাদেশি বাব‌লিন যুক্তরাজ্যের এম‌পি প্রার্থী

বাংলাদেশি বাব‌লিন যুক্তরাজ্যের এম‌পি প্রার্থী

ব্রিটেনের আগামী পার্লামেন্ট নির্বাচনের জন্য ড. বাবলিন মল্লিককে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে সে দেশের উদার ধারার রাজনৈতিক দল লিবডেম (লিবারেল ডেমোক্র্যাট)। কার্ডিফ সেন্ট্রাল আসনের জন্য প্রার্থী মনোনীত হয়েছেন বাংলাদেশের মৌলভীবাজার জেলা থেকে ব্রিটেনে স্থায়ী আবাস গড়া বাবলিন। সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।  

বাবলিন মল্লিক মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রামের  মোহাম্মদ ফিরো‌জের মেয়ে। ছোটবেলায় মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে আসেন তিনি। পরিবারের ৩ সন্তানের মধ্যে কনিষ্ঠ বাবলিন বায়ো-ক্যা‌মে‌স্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি।

কার্ডিফ এলাকায় বাংলাদেশি কমিউনিটির জন্য শেকড় নামে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন বাবলিন। তিনি কমিউনিটির স্বার্থে বিভিন্ন দাতব্য সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেখানকার কাউন্টি কাউন্সিলের প্রথম বাঙালি ও মুসলিম নারী হিসেবে গত কাউন্সিল নির্বাচনে বিপুল ভোটে কাউন্টি কাউন্সিলর নির্বাচিত হন তিনি। সেই ধারাবাহিকতায় লিবারেল ডেমোক্র্যাটিক দল ডক্টর এই বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি থেকে এমপি প্রার্থী ড. বাবলিন মল্লিক বাঙালি কমিউনিটির সবার সহযোগিতা কামনা করে বলেছেন, এবারের নির্বাচন ব্রিটিশ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই আসনটি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে আমাদের দলের এমপি এসেম্বলি মেম্বার ও কাউন্সিলর হিসেবে অতীতে অনেকবার বিজয়ী হয়েছে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এশিয়ান মুসলিম ও বাঙালি ভোটারদের মন জয় করতে পারলে বিজয় নিশ্চিত।’

শেয়ার করুন

পাঠকের মতামত