আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ফ্রান্সে হাসপাতাল থেকে ২ হাজার মাস্ক চুরি

ফ্রান্সে হাসপাতাল থেকে ২ হাজার মাস্ক চুরি



ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ের একটি হাসপাতাল থেকে প্রায় ২ হাজার সার্জিক্যাল (অস্ত্রোপচার) মাস্ক চুরি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার মার্সেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া মাস্কগুলো কেবল হাসপাতালের স্টাফ ও অস্ত্রোপচার হতে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য রাখা হয়েছিল। খবর এএফপি ও ডেইলি সাবাহর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীদের ধরতে তদন্ত শুরু হয়েছে। এর আগে করোনাভাইরাসের আশঙ্কায় প্যারিসের ১২০টি স্কুল বন্ধ করে দেয় ফ্রান্স সরকার।

প্যারিসের উত্তরে যেসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে, সেসব এলাকায় প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। স্কুলগুলো কবে খুলবে সে সম্পর্কে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

ইতোমধ্যে ফ্রান্সে ১৯১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে তিনজনের।

চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজারের অধিক মানুষ মারা গেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত