আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ফ্রান্সে একদিনে আরও ১৮৬ জনের মৃত্যু

ফ্রান্সে একদিনে আরও ১৮৬ জনের মৃত্যু

ইউরোপে করোনায় মৃত্যুর মিছিলে ইতালি ও স্পেনের পরপরই এবার ফ্রান্সের নাম আসছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৮৬ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬০ জনে।

একদিনে ইউরোপের উল্লিখিত তিন দেশেই করোনায় ১ হাজার ২২৩ জন প্রাণ হারালেন। ফ্রান্সে ১৮৬ ছাড়াও ইতালিতে মারা গেছেন ৬০২ জন। এছাড়াও স্পেনে আরও ৪৩৫ জন রোগীর মৃত্যু হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলছে, ভাইরাসটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছেই।
 
ফ্রান্সের সরকারি কর্তৃপক্ষ সোমবার নতুন করে আক্রান্ত ও মৃত্যুর হিসাব দিয়ে বলেছে, একদিনে দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ। এছাড়া গত তিনদিনের তুলনায় দেশটিতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। অথচ দেশটি এক সপ্তাহের বেশি সময় ধরে লকডাউন।

আজ সোমবার সংবাদ সম্মেলনে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেন, দেশটিতে এখন করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৯ হাজার ৮৫৬ জন। যা গতকালের তুলনায় ২০ শতাংশ বেশি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে। লাইফ সাপোর্টে থাকার হিসাব করলে গতকালের চেয়ে তা ১৯ শতাংশ বেশি। গত তিনদিন অবস্থাটা এমন ছিল না।

শেয়ার করুন

পাঠকের মতামত