আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ফ্রান্স-ইতালিতে অ্যালেক্স ঝড়ের তাণ্ডব

ফ্রান্স-ইতালিতে অ্যালেক্স ঝড়ের তাণ্ডব

দক্ষিণ ফ্রান্স ও উত্তর-পশ্চিম ইতালিতে ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত ২ জন নিহত এবং ২৫ জন নিখোঁজ হয়েছেন।  

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিহতের একজন ইতালির অ্যায়োস্তা ভ্যালি ফায়ার সার্ভিসের সদস্য। অপরজন পিয়েডমোন্ট অঞ্চলের বাসিন্দা। বন্যার পানিতে ৩০ বছর বয়সি ওই ব্যক্তির গাড়ি নদীতে ভেসে গেলে তার মৃত্যু হয়।

অ্যালেক্স নামের এই ঝড়ে বন্যা দেখা দিয়েছে। ফ্রান্সের নিস শহরের বেশ কিছু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার মেয়র এটিকে তার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা বলে দাবি করেছেন।

হেলিকপ্টারে বন্যা পরিস্থিত পর্যবেক্ষণের পর নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্ট্রোসি ফ্রেঞ্চ চ্যানেল বিএফএমকে বলেন, ‘রাস্তাঘাট ও প্রায় ১০০ বাড়ি ভেসে গেছে অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আবহাওয়া এজেন্সি মেতেও-ফ্রান্স জানিয়েছে, দেশটির কিছু অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বছরের এই সময়ে চার মাসে সমপরিমাণ বৃষ্টিপাত হয়।

শুক্রবার (২ অক্টোবর) শুরু হওয়া এই ঝড় এবং বন্যা এখন ফ্রান্স পেরিয়ে ইতালির উপর দিয়ে বয়ে যাচ্ছে। উত্তর ইতালিতে নদীর পানি বেড়ে গেছে। বন্যার পানিতে রাস্তাঘাট ও ব্রিজ ভেসে গেছে।

রাতারাতি এই বন্যায় নিখোঁজ ২৫ জনের মধ্যে ইতালির উত্তর-পশ্চিম অঞ্চলের ১৭ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একদল জার্মান ট্রেকারও রয়েছে, তারা পাহাড়ে ভ্রমণের পর আর ফিরে আসেনি। অন্যদিকে ফ্রান্সের ৮ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

ইতালির পিয়েডমোন্ট অঞ্চলের বেশ কিছু গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া উত্তর-পশ্চিম অঞ্চলের লোম্বার্ডি ও লিগুরিয়া অঞ্চলও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ এটিকে খুবই ‘সংকটপূর্ণ পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন।  

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে সাহায্যকর্মী পাঠানো হয়েছে।


এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত