আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ঐকমত ইইউ-যুক্তরাজ্য

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ঐকমত ইইউ-যুক্তরাজ্য

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক মাস ধরে আলোচনার পর অবশেষে ঐকমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য সরকার।

দুই পক্ষ এ নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা করলেও বারবার মতবিরোধের বিষয়টি উঠে আসছিল। অবশেষে বৃহস্পতিবার ঐকমত্যে পৌঁছেছে দুই পক্ষ।খবর বিবিসির।

গত জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায় যুক্তরাজ্য। তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক কেমন হবে, তার রূপরেখা নির্ধারিত ছিল না।

ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউ-এর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, তা নিয়ে কোনোভাবেই দুই পক্ষ একমত হতে পারছিল না। অবশেষে বৃহস্পতিবার এ বিষয়ে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের মধ্যকার বৈঠকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সিদ্ধান্ত হয়।

ডাউনিং স্ট্রিটে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমরা ব্রেক্সিট সম্পন্ন করেছি এবং যেসব সুযোগ আমাদের জন্য অপেক্ষা করছে, তার পুরো সুবিধা তুলে নিতে পারব।

অন্যদিকে, ব্রাসেলসে আয়োজিত সংবাদ সম্মেলনে ইইউ-এর প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে তাদের একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি হয়েছে।

তিনি আরও বলেন, এটি ছিল একটি দীর্ঘ ও ঝড়-ঝঞ্ঝাপূর্ণ পথ। কিন্তু আমরা একটি ভালো চুক্তিই পেয়েছি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত