আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

জার্মানিতে লকডাউন বাড়ল ২৮ মার্চ পর্যন্ত

জার্মানিতে লকডাউন বাড়ল ২৮ মার্চ পর্যন্ত

করোনা প্রতিরোধে জার্মানিতে ২৮ মার্চ পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে মার্কেল প্রশাসন। তবে দেশটিতে টিকা বণ্টনের ফলে সংক্রমণের সংখ্যা কমে আসায় বিধিনিষেধের কড়াকড়িতে আনা হয়েছে শিথিলতা।

ইউরোপের অন্যান্য দেশের মতো গত বছরের ডিসেম্বর থেকেই লকডাউনের কড়াকড়িতে দিন পার করছে জার্মানি। প্রায় প্রতিদিনই দেশটির ১৬টি অঙ্গরাজ্যের কোথাও না কোথাও হানা দিচ্ছে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার নতুন ধরন। তাই চলতি মাসের ৭ মার্চ পর্যন্ত দেয়া করোনার লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে ২৮ মার্চ পর্যন্ত। তবে সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় লকডাউনের বিধিনিয়মে আনা হয়েছে কিছুটা শিথিলতা। খুলে দেয়া হয়েছে গ্রন্থাগার, বই পুস্তকের দোকান, নার্সারি বা গাছের চারা বিক্রির দোকান ও চুল কাটার সেলুন। মার্কেল সরকারের এমন সিদ্ধান্তে খুশি সংশ্লিষ্ট সবাই।

বইয়ে দোকানে আসা এক নারী জানান, আমরা অনেক খুশি যে দীর্ঘদিন পর অবশেষে বইয়ের দোকান খুলে দেওয়া হয়েছে। করোনার এই লকডাউনে বই হচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধু। ভালো লাগছে যে এখন থেকে যে কেউ যে কোনো বই সংগ্রহ করতে পারবেন। বাচ্চারাও তাদের মজার বই পুস্তক ছাড়াও স্কুলের বিভিন্ন সামগ্রী নিতে পারবে। তবে অবশ্যই করোনার বিধি নিয়ম মেনে চলতে হবে।

সেলুনে আসারা বলেন, দেখুন করোনা পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় ১ মার্চ থেকে জার্মানির সেলুনগুলো খুলে দেয়ার সরকারের সিদ্ধান্ত সঠিক বলে মনে করছি। এখন থেকে অন্তত সবাই চুল কাটতে আসতে পারবে। গত ডিসেম্বর থেকে ঘরবন্দি মানুষ অন্তত মাথাটাকে হালকা করার সুযোগ পাচ্ছে, এইবা কম কিসে। চুল কাটাতে পেরে আমরাও খুশি।

তবে শিথিলতার অংশ হিসেবে দুজনের বদলে ৫ জন এক হতে পারলেও সামাজিক অনুষ্ঠানের অনুমোদন দেয়নি মার্কেল প্রশাসন। বিশেষজ্ঞরা মনে করছেন টিকা প্রদানের জটিলতা কাটাতে দেশটির সাধারণ চিকিৎসকদের চেম্বারে টিকা প্রদান কার্যক্রম চালু করার পাশাপাশি বিনামূল্যে পরীক্ষার সুবিধা রাখলে করোনাকে ধীরে ধীরে বশে আনা সম্ভব হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত