আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

মুসলমানদের সাহায্য করা নিউজিল্যান্ডের দায়িত্ব: ক্রাইস্টচার্চে হামলার দুবছর পূর্তি বক্তৃতায় জাসিন্দা

মুসলমানদের সাহায্য করা নিউজিল্যান্ডের দায়িত্ব: ক্রাইস্টচার্চে হামলার দুবছর পূর্তি বক্তৃতায় জাসিন্দা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন বলেছেন, মুসলিম সম্প্রদায়কে সাহায্য করার ক্ষেত্রে তার দেশের দায়িত্ব আছে।

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নৃশংস হামলার দুবছর পূর্তি উপলক্ষ্যে এক আবেগঘন বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন। শনিবার কঠোর নিরাপত্তায় নিহতদের স্মরণানুষ্ঠানে কয়েকশ লোক যোগ দিয়েছেন।

২০১৯ সালের ১৫ মার্চে শুক্রবার জুমার নামাজের সময় এক খ্রিষ্টান উগ্রপন্থীর হামলায় অন্তত ৫১ মুসলমান নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন কয়েক ডজন।

বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভি এমন খবর দিয়েছে।

এ হামলার ঘটনায় মুসলমানদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন জাসিন্দা। এছাড়া নিউজিল্যান্ডে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনও কঠোর করেন তিনি।

জাসিন্দা বলেন, নারী-পুরুষ-শিশুরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আমাদের দেশের মুসলমানদের ওপর যে আতঙ্ক নেমে এসেছে, কেবল কথা দিয়ে তা দূর করা সম্ভব হবে না।

তিনি বলেন, সবাইকে নিয়ে একটি একীভূত জাতি গড়ে তুলতে হবে, যাতে আমাদের বৈচিত্র্য নিয়ে গর্ব করা যায় এবং এটাকে এমনভাবে বুকে আগলে রাখবে, যদি তাদের ডাকা হয়, তবে একনিষ্ঠভাবে দেশকে রক্ষায় এগিয়ে আসবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত