আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউরোপের সঙ্গে চীনের বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি ‘ভেস্তে যাচ্ছে’

ইউরোপের সঙ্গে চীনের বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি ‘ভেস্তে যাচ্ছে’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের পরে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের বড় অংশ বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিবেচনা করছে। ফলে ইউরোপের সঙ্গে চীনের বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি ভেস্তে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

ইইউ’র প্রতিনিধিদের একটি বড় অংশ জানিয়েছে, চীন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত তারা এই চুক্তিকে সমর্থন করবেন না। খবর এএনআইয়ের

ইপিপির চেয়ারম্যান মনফ্রেড ওয়েবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, চীন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের চুপ করিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কারণ তারা চীনে উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে।

ইউরোপের সঙ্গে চীনের এই বাণিজ্য চুক্তির জন্য ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন, পরের বছর এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে উইঘুর নিপীড়নের কারণে চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের দায়ে চারটি রাজ্যের আঞ্চলিক ও দলীয় প্রতিনিধি, জিনজিয়াং প্রদেশের একটি নির্মাণ প্রতিষ্ঠানকে ইইউ তাদের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে।

এরপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে চীন। পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষিতে প্রতিশোধমূলক এই পাল্টা ব্যবস্থার উদ্যোগ নেয় দেশটি।

উইঘুর নিপীড়নের ঘটনায় ইউরোপের আরোপিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে চীনের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইইউ। এটিকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।

মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা চীনে মানবাধিকার লঙ্ঘন, বিশেষত জিনজিয়াং প্রদেশে উইঘুর সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে তাদের উদ্বেগের কথা পুনরায় জানান। চীনের এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানান তারা।

যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের চাপের মধ্যেও চীন জিনজিয়াংয়ে জোরপূর্বক শ্রম ও গণহত্যা উভয় অভিযোগ অস্বীকার করে আসছে।

এমন পরিস্থিতিতে গত বছরের ডিসেম্বরে চীনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের  স্বাক্ষরিত চুক্তি ইউরোপের পক্ষে বিপজ্জনক পদক্ষেপ হিসেবে প্রমাণিত হতে পারে বলে মনে করছেন অনেকে।

চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং এই চুক্তিতে স্বাক্ষর করার পর থেকে জোরপূর্বক শ্রম এবং সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে হংকংয়ে গ্রেপ্তারসহ বিভিন্ন ইস্যুতে চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় পার্লামেন্ট।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত