আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

করোনার প্রকোপ : ফ্রান্সে স্কুল বন্ধ ঘোষণা

করোনার প্রকোপ : ফ্রান্সে স্কুল বন্ধ ঘোষণা

বিশ্বব্যাপী করোনা মহামারি আবারও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে অনেক দেশেই নতুন করে লকডাউন জারি করা শুরু হয়েছে। ভাইরাসটির সংক্রমণের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। সেখানে মহামারি রোধে স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।

এক ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেছেন, আগামী তিন সপ্তাহের জন্য ফ্রান্সের সকল স্কুল বন্ধ থাকবে। ক্রমবর্ধমান কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন জাতীয় বিধিনিষেধের অংশ হিসেবে এ সিদ্ধান্ত। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পাশাপাশি অপ্রয়োজনীয় সকল দোকানপাট শনিবার থেকে বন্ধ থাকবে এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ নিজ বাড়ি থেকে সর্বোচ্চ ১০ কিলোমিটারের (৬ মাইল) বেশি ভ্রমণ করতে পারবে না।
এর আগে মার্চ মাসের শুরুর দিকে ফ্রান্সের ১৬টি অঞ্চলে লকডাউন জারি করা হয়। এবার তা বাড়িয়ে পুরো দেশে করা হয়েছে। গত বছর মহামারির প্রাদুর্ভাবের পর থেকে যা দেশটিতে তৃতীয়বারের মতো লকডাউন।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ দশমিক ৬ মিলিয়নের বেশি মানুষ। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৯৫ হাজার ৪৯৫ জন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত