আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ম্যাক্রোঁকে চড় মেরেছে চরম-ডানপন্থীরা

ম্যাক্রোঁকে চড় মেরেছে চরম-ডানপন্থীরা

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে চরম ডানপন্থীরা চড় মেরেছিল বলে সন্দেহ। এ ব্যাপারে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

এক অভিযুক্তের বাড়ি থেকে পুলিশ হিটলারের আত্মজীবনী 'মেইন ক্যাম্ফ' উদ্ধার করেছে। গত মঙ্গলবার ড্যানিয়েন ট্যারেল ম্যাক্রোঁকে চড় মারেন বলে অভিযোগ। আর আর্থার সি ওই ঘটনার ভিডিও তুলছিলেন।

দক্ষিণপূর্ব ফ্রান্সের একটি শহরে ম্যাক্রোঁ সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে ম্যাক্রোঁ এখন মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন।

সরকারি সূত্র জানাচ্ছে, ট্যারেল ইউটিউবে চরম ডানপন্থীদের চ্যানেলগুলোও সাবসক্রাইব করেছে। বুধবার তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে জনপ্রতিনিধিকে অপমান করার অভিযোগ আনতে চলেছে পুলিশ। এই অপরাধের জন্য তিন বছর পর্যন্ত জেল এবং ৪৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

যে অভিযুক্ত পুরো ঘটনাটা ভিডিওতে ধরে রাখছিল, তার বাড়িতে হিটলারের আত্মজীবনী ছাড়াও বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে। তার মধ্যে আছে তলোয়ার, ছুরি, রাইফেল। রাইফেলের অবশ্য লাইসেন্স আছে।

বলা হচ্ছে, ম্যাক্রোঁকে ওইভাবে জনগণের মাঝখানে যেতে নিষেধ করেছিলেন তার নিরাপত্তা-প্রধান। কিন্তু ম্যাক্রোঁর মুখপাত্র জানিয়েছেন, এরকম কিছুই হয়নি।

অভিযুক্তদের বিষয়ে কী জানা গেছে?

প্রথম অভিযুক্ত, যে প্রেসিডেন্টকে চড় মেরেছিল, তার চরম ডানপন্থীদের বিষয়ে উৎসাহ আছে। রাজতন্ত্র নিয়েও সে উৎসাহী। ফ্রান্সের মধ্যযুগের ইতিহাস সম্পর্কে সে পড়াশুনো করেছে। ইনস্টাগ্রামের পাতায় সে নিজেকে ন্যাশনাল ফেডারেশন অফ হিস্টরিক ইউরোপীয়ান মার্শাল আর্টের সাথে যুক্ত বলে জানিয়েছে। লম্বা তলোয়ার নিয়ে মধ্যযুগীয় পোশাক পরে তার ছবিও আছে।

তবে তার এক বন্ধুর মতে, রাজনীতি নিয়ে তার কোনো উৎসাহ নেই। তার চরিত্রের সাথে চড় মারাটা একেবারেই মানানসই নয়।

চড় মারার আগে অভিযুক্ত ‘ডাউন উইথ ম্যাক্রোঁনিয়া' বলে চিৎকারও করেছিল। দুই অভিযুক্তের বাড়িই গ্রামে। তাদের বাড়িতে পুলিশি তল্লাশি হয়েছে। দ্বিতীয় অভিযুক্তও মধ্যযুগের ফ্রান্সের ভক্ত।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত