আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

‘করোনা আইন’ : ফ্রান্স-ইতালিতে ব্যাপক বিক্ষোভ

‘করোনা আইন’ : ফ্রান্স-ইতালিতে ব্যাপক বিক্ষোভ

করোনাভাইরাস মোকাবিলার জন্য ফ্রান্স ও ইতালিতে যে নতুন আইন পাস করা হয়েছে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে দেশ দু’টির জনগণ।

সাধারণ জনগণের জন্য স্বাস্থ্য পাস ও স্বাস্থ্যকর্মীদের জন্য বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের আইন পাসের বিরুদ্ধে শনিবার ফ্রান্সের রাজপথে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন।

রাজধানী প্যারিসে অন্তত ১৭ হাজার মানুষ ও নিস শহরে ১০ থেকে ২০ হাজার মানুষ বিক্ষোভ করেন। এই বিক্ষোভ সমাবেশে ইয়েলো ভেস্ট বা হলুদ পোশাকধারী বিক্ষোভকারীরা অংশ নিলেও তা ছিল শান্তিপূর্ণ। তবে ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিয়নে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সারাদেশের বিভিন্ন শহরে দুই লাখ ৩৭ হাজার মানুষ ‘করোনা আইনের’ বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ক্যামব্রাই শহরে করোনা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য প্রায় সমস্ত রেস্টুরেন্ট ও ক্যাফে বন্ধ রাখা হয়।

সরকারি কর্মকর্তারা বারবার বলছেন, করোনাভাইরাস মহামারী ঠেকাতে হলে এই আইন বাস্তবায়ন করা দরকার। ফ্রান্সে বর্তমানে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। দেশটিতে এ পর্যন্ত ৫৫ ভাগের বেশি মানুষ পরিপূর্ণভাবে টিকার আওতায় এসেছে।

ফ্রান্সের নতুন আইনের আওতায় ঘরোয়া অনুষ্ঠানেও অংশগ্রহণের জন্য স্বাস্থ্য পাস লাগবে, যাতে প্রমাণ হবে যে তারা টিকা নিয়েছেন। এছাড়া সোমবার থেকে যেসব মানুষ বার, রেস্টুরেন্ট অথবা দূর পাল্লার রেল কিংবা বিমান ভ্রমণ করতে চান তাদেরকেও স্বাস্থ্য পাস দেখাতে হবে।

একই ধরনের বিক্ষোভ-প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে ইতালির রাজধানী রোম ও মিলান শহরে। ইতালি সরকার নাগরিকদের জন্য যে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে তার মাধ্যমে একথা প্রমাণ হবে যে এর বাহক করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিয়েছেন, অথবা তিনি গত ছয় মাসের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছে অথবা গত ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। আগামী শুক্রবার থেকে ইতালিতে এই আইন কার্যকর হবে। স্বাস্থ্য পাস ছাড়া দেশের নাগরিকরা জাদুঘর, স্টেডিয়াম, মুভি থিয়েটার কিংবা রেস্টুরেন্টে ঢুকতে পারবেন না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত