আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় মারাত্মক ক্ষতি হবে ইউরোপের : ইইউ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় মারাত্মক ক্ষতি হবে ইউরোপের : ইইউ

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর বাণিজ্য বিভাগের প্রধান ভ্যালডিস ডোমব্রোস্কিস সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হবে।

তিনি বলেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কারণে উচ্চ মূল্যস্ফীতি হবে, জ্বালানি ও খাদ্যের দামের উপর চাপ বাড়বে, বাজারে অস্থিরতা দেখা দেবে এবং সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটবে।

ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বাতিল না করায় রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এই অভিযানকে আগ্রাসন আখ্যা দিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন কয়েক দফায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পশ্চিমা নেতারা দাবি করেছেন, এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে। কিন্তু এবার খোদ ইইউ স্বীকার করে নিল যে এর ফলে তাদের নিজেদেরও মারাত্মক ক্ষতি হবে।

মঙ্গলবার ব্রাসেলসে ইইউর অর্থমন্ত্রীদের সাথে বৈঠকের পর ইউরোপিয়ান কমিশনার ফর ট্রেড- ডোমব্রোভস্কিস আরো বলেন, তবে ঠিক এই মুহূর্তে সঠিকভাবে সম্ভাব্য ক্ষতি নিরুপণ করা অসম্ভব।

তিনি বলেন, ইইউর অর্থমন্ত্রীরা ফেরত অযোগ্য অনুদান এবং ঋণসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলোকে সহায়তা করার প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।

তবে ডোমব্রোভস্কিস জোর দিয়ে বলেছেন, ইইউ’র অর্থনীতির মৌলিক বিষয়গুলি অত্যন্ত মজবুত এবং এই ইউনিয়ন আসন্ন সঙ্কটকে ‘প্রতিহত’ করতে পারবে।

তিনি দাবি করেন, সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ইইউ’র কাছে পর্যাপ্ত উপাদান রয়েছে। তিনি এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের করোনা মহামারীর সময়কার আর্থিক নমনীয়তার প্রতি ইঙ্গিত করেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত