আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ইইউ’র ১৮ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

ইইউ’র ১৮ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ ঘোষণা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এর আগে বেলজিয়াম থেকে রুশ স্থায়ী মিশনের ১৯ কর্মকর্তাকে বহিষ্কার করেছিল ইইউ। এ বিষয়ে গত ৫ এপ্রিল এক বিবৃতিতে ইইউ’র পক্ষ থেকে বলা হয়েছিল—ওই কূটনীতিকেরা তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে না, এমন কিছু কর্মকাণ্ডে জড়িত।

পরে ইইউ’র প্রতিনিধি দলের প্রধান মার্কাস এডেরারকে তলবের পর তীব্র আপত্তি প্রকাশ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কয়েক দশক ধরে রাশিয়ার সঙ্গে ইইউ’র যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিল, তা ধ্বংসের জন্য ইইউ দায়ী। মন্ত্রণালয় আরও জানায়, যত তাড়াতাড়ি সম্ভব,  ইইউ কূটনীতিকদের রাশিয়া ত্যাগ করতে হবে।

এ ব্যাপারে মস্কোর ইইউ দূতাবাস বলেছে, এটি রাশিয়ার একটি ভিত্তিহীন পদক্ষেপ। রাশিয়ার এসব পদক্ষেপ আন্তর্জাতিকভাবে তাদের আরও বিচ্ছিন্ন করে দেবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত