আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ফ্রান্সে উড়োজাহাজ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ফ্রান্সে উড়োজাহাজ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ফ্রান্সে আল্পস পর্বতমালা এলাকায় পর্যটকবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একই পরিবারের চার জনসহ মোট পাঁচ পর্যটক নিহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, গতকাল শনিবার বিকেলে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুড়ে যাওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে চার জন প্রাপ্তবয়স্ক ও এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফরাসি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ৬০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কীভাবে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ল তা জানার গ্রেনোবল প্রসিকিউটরেরা তদন্ত শুরু করেছেন।

এদিকে, ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, মৃতদের মধ্যে একজন পাইলট রয়েছেন। বাকি চার জন একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে। তবে, তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

পর্যটকবাহী ছোট উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫০ মিটার ওপরে একটি গ্রামে বিধ্বস্ত হয়েছে বলে অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত